তপ্ত শরীর এর মাঝে কিছু নিশিদ্ধ বিষ এর আনাগোনা
সাথে কিছু মোড়কে পোরা বিশুদ্ধ ধুম্রের সঞ্চালন।
হেটে আসি রাস্তা ধরে রিকশার ঘন্টা
আর মানুষ এর কোলাহল এ দিকবিদিক জ্ঞ্যান হারানোর ইচ্ছা পোষন করে।
মাঝে মাঝে আকাশ এর দিকে তাকাই
ভেবে বেড়াই কিছু দুর্ভেদ্য রহস্যের কথা,
কোথা হতে এসেছি আর কোথা যাবো।
নেই কোন উত্তর.....................
শুধু প্রশ্ন টুকু ভেসে বেড়ায় ওই নিলাকাশে।
আবার হেটে হেটে ফিরি
যেখানে ফেরার কথা ছিল
নাকি ছিলনা..................
ভাবি ঐ অদুর ভবিষ্যতের কথা
আর কিছু স্বপ্ন পুরণ এর স্বপ্নগুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


