আবার শহর.................. দূষিত শহরে আনাগোনা ।
চঞ্চল মন মেলে পাখা , হাত বাধা ।
হুশিয়ার দায়িত্ববান , কর্তব্য পরায়ণ।
পালাও দৌড়ে পালাও , দূরে খোলা মাঠ , নদি,ঘাস,ফুল,পাখি দের গান ডাকে তোমায়।
আবার শহর ............ ডাকে তোমায়।
নত হয় শির , দায়ীত্ব চেপে বসে কাধে
লাভ নেই অস্বীকার করে , বোঝা বইতে হবে।
প্রকৃতি তোমাকে অস্বীকার করবে
ঘাস,ফুল,নদী তোমাকে মেহমান বানাবে,
বন্ধু বলবেনা।
তোমার শরীরে ধোঁয়া,
তুমি বিষাক্ত , তোমাকে ফিরিয়ে দেবে তোমার শহরে।
আবার শহর............ কার্বন আর সীসা
ফিরে আসবে শহর এর আলিঙ্গনে
দু চোখে প্রকৃতির কাছে পালানোর স্বপ্ন নিয়ে
বেঁচে থাকবে শহরের আলিঙ্গনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


