অন্ধকারের গান হাতড়ে হাতড়ে শুনে বেড়াই
ক্লান্ত শহুরে কোনো লোডশেডিং এর রাতে।
সাথে মিশ্রিত হয় নাইট গার্ডের বাঁশি
আর বিভ্রান্তিকর ছায়া সমূহ ।
ওলট পালট হয় লাল আকাশ
সম্ভবত সম্ভাব্য ঝড়ের প্রতিক্ষায়
ডানা ঝাপটায় ভীত আমগাছের কাক
আর শনশনে বাতাসে কুন্ডলি পাকায় কিছু ধূলা।
বাতাস টা কেমন যেনো ফুসে ওঠে বার বার
মনে হয় যেনো কোটি কোটি বুনো মোষের গর্জন।
শা শা করে ছুটে চলে একা রিকশা ওলা
নিরাপদ আশ্রয়ের খোজে
দূরের এপার্টমেন্টে সারি সারি জানালা
কেউ জেগে একা আর কেউ ঘুমে কাদা।
একেকটা জানালায় একেক টা গল্প
হাসি ,কান্না আর ক্লাইমেক্স এর ছড়া ছড়ি
আর তার ই মাঝে
আমাদের এই সমাজের গড়াগড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


