যদি ভুল হয় তবুও প্রেমহীন এক নগরির অলি গলি তে,
যন্ত্র দানবের বিকট হর্ন তবু বলে দেয় ঠিক বেঠিক এর আশঙ্কা ।
যদি রোদ আসে খোলা জানালায়
ডেকে যায় অবেলায় কোনো এক চিল
হাতড়ে খুজে ফেরে এক চিলতে ভালোবাসা
অথবা ভালোবাসা নামক এক ছিন্ন সম্পর্ক।
স্বপ্ন হয় দুঃস্বপ্ন
পরিচিত বিছানায় গড়াগড়ি যায় অজানা দুঃস্বপ্নের দল
আর মৃত্যু পাশে বসে গান গায় ঘুম পাড়ানির ।
যদি আকাশ হয় লাল
যদিও তা নীল,
তবুও হবে লাল
অজানা ঝড়ের আবেশে।
নাম জিজ্ঞেস করে মৃত্যুদূত
অপেক্ষ্যা করে অনেকক্ষণ
হাতড়ে দেখে মৃত আমি হাজার বছর আগেই,
যদি ও বেঁচে ফিরছি আজো সেই স্বপ্ন দের কুন্ডলীর মাঝে।
ঠকঠক শব্দে পেরেক গেঁথে দেয় কফিনের ভাজে ভাজে
আর স্বপ্ন রা বাধা থাকে ফ্রেমে।
যদিও ভুল আমার সব খানি বকুল ফুল...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


