যেদিন মৃত্যু হয়েছিলো আমার নির্বাক শহরে
তোমাদের আদালত বাধা দেয়নি
সেদিন ছিলো মঙ্গলবার
শনিবারে সবকিছুই ভালো ছিলো
ভেবেছিলাম শনিবারেই বোধ হয় শনি আসবে
কিন্তু আসে নি।
মৃত্যু এসেছিলো সবার সামনে
সবাই মৃত্যুকে দেখে চোখে পড়েছিলো ঠুলি
কানে হাত চাপা দিয়েছিলো
কেউ মৃত্যু চিৎকার শুনতে চায়নি
কেউ সাক্ষী হতে চায়নি।
সবাই পালিয়েছে আমার মৃত দেহ কে রেখে,
সবাই লুকিয়েছে মায়ের আঁচল তলে
কেউ ভাবেনি আমার ও মা আছে , আমিও তো যেতে চাই আমার মায়ের কাছে।
সবাই আউড়েছে নাজিমের কবিতা আর
শামসুর রহমান , ধারণ করে নি কেউ।
স্তব্ধ ছিলো এ শহর , এ শহরের রাস্তা।
ধন্যবাদ তোমাদের...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


