ভুল
নক্ষত্রে রা ঝরে যায় সুবহি সাদিকের আগে, ফোটে শিউলি ফুল
মর্মরের ভাস্কর্যের কান্না পায় , সোনার আগুন আলোয় ভাসে সবুজের শৈলি।
চেনা সুর ভাসে দোয়েলের শিষে,একটা দুটো তিনটে শালিক ওড়ে দখিনা বাতাসে গা এলিয়ে।
কাক চক্ষু জলে স্নান রত তরুণীর চোখে ভাসে দুরন্ত প্রেম
বাঁশ ঝাড়ে সড় সড় আওয়াজ তুলে সরে যায় লাউ ডগা টি তার আপন মনে
দিন ভর কিষাণ ভালোবাসে মৃত্তিকার ঘ্রাণ
ভরিয়ে তোলে ক্ষেত তার অকৃত্রিম ভালোবাসায়
অস্ফুট শব্দ হয় নদীর জলে
সূর্য প্রখর থেকে প্রখর হতে হতে একসময় এলিয়ে পড়ে
হয়ে পড়ে স্নিগ্ধ
সবাইকে রাঙ্গায় লাল আবীরে
সবাই হয় শান্ত
পাখি সব ফেরে আবার ঘরে
যা যার মত ফিরে যায় নীড়ে
সন্ধ্যা ঘনায়
ঝুপ করে আধার নামে বাঁশ বাগানের ওপর
উঁকি দেয় জোছনা
চোখ মেলে চন্দ্রীমা
আমি ও চোখ মেলি
দেখি তোমার মুখ,চোখ,নাকের প্রতিচ্ছবি
আমার শরির এলায় জোছনায়
বালুচরে অনাবৃত পায়ে হেঁটে যাই
জোছনা ভালোবাসে জল কে
বালু চর কে
আমিও ভালো বাসতে চাই
ভালোবাসতে চাই তোমাকে
এক বারের জন্য......
রাত জাগা পাখি অজানা স্বরে ডেকে ওঠে
বালু চর হয় রূপালী
জোছনার ভালোবাসায়
আমি হই তোমার ভালোবাসা নীল
ধীরে ধীরে চন্দ্রাহত হই
হাত পা মেলে দেই
সমর্পণ করি নিজেকে
কোনো কিছুই আকড়ে ধরি না
ধীরে ধীরে হই বায়বীয়
মধ্যাকর্ষণ কে অগ্রাহ্য করে ভেসে যাই ছায়াপথ ধরে
তোমাদের ভাষায় আমার মৃত্যু হয়।
মৃত ঘোষিত হই
কিছু কান্না ভেসে আসে, আর কিছু মৃত সুগন্ধ
সব ঠিক থাকে আগের মতোই
শুধু তোমদের কাছা কাছি আমার কবরে
ঝরে যায় সেই সুবহি সাদিকের আগে একটা দুটো অথবা তিনটে বকুল
আর আমি ????
আমি সেই কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে উঠি
ভুল ভুল ভুল
সব ভুল
এ জন্ম , মৃত্যু , ভালোবাসা
সব ভুল...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


