এক শীতের সন্ধ্যা
হিম হিম
পাতা ঝরা দিন
পুরোনো পার্ক
এখানে ওখানে মানুষের জটলা
অদ্ভুত এক নস্টালজিয়া
এক অদ্ভুত মন খারাপের আলো
দু একটা কুকুর
এখানে ওখানে ডেকে ফেরে পুরানো সঙ্গি কে
সবাই যেন কেমন কুকড়ে আছে
গাছ থেকে শুরু করে মানুষ , পাখি , কুকুর পর্যন্ত ।
এই আলো তে কেমন যেন মৃত্যু ভয় বিরাজমান
সবাই কি তবে মৃত্যুর কথাই চিন্তা করছে
নাকি সবাই মৃত্যু ভয়ে ভীত
মনে হচ্ছে রাত আসবে
গাছের ওপর থেকে ঝুপ করে লাফ দিয়ে কাধে আসবে
তাই সবাই ভীত
কেউ বা কাঠ কুড়োচ্ছে
আবার কেউ বা এক পৌরাণিক নেশায় মত্ত হয়ে
ভয় কে দূরে ঠেলে দেয়ার চেষ্টা চালাচ্ছে।
আমি ও আছি এখানেই
কিন্তু আমি ওদের মাঝে নেই
আমি আমার মাঝে মনে হয় এক
আগ্নেয়গিরির উত্তাপ ধারণ করেছি
এক অদেখা মরুভূমির
ক্যাক্টাসের যন্ত্রণা
অথবা এক অবাধ্য মহাসাগরের
হ্যারিকেন কে নিয়ে বসে আছি
আবার মাঝে মাঝে হেঁটে ও যাচ্ছি ।
ধাতব এক অনুভূতি
অপার্থিব এক তরল আগুন আমাকে
কাবু করতে হয়েছে ব্যার্থ
ধীরে ধীরে সেই লাভা , সেই উত্তপ্ত বালু আর হ্যারিকেন কে
অন্তরাত্নার মাঝে নিয়ে
কাম ক্রোধ ভালোবাসা সবাইকে ছুড়ে দিয়ে
ঘুরে বেড়াচ্ছি।
দেখছি মানুষ
দেখছি জানোয়ার
কিন্তু কোথাও ভালোবাসা দেখতে পাচ্ছি
মাঝে মাঝে রক্ত
মাঝে মাঝে কাদা মিশ্রিত রক্ত
বার্গারে রক্ত
ভাত, ডাল সব খানে রক্ত।
নাকি সুরে ডাইনির কান্না
বুর্জোয়া বৈঠক খানায় মদের গেলাসে টুং... টাং
মত্ত কাম
মত্ত নেশা
আমি তো দর্শক
কেউ ভুলে ধর্ষক বুঝবেন না প্লিজ
আমি দেখতে এসেছি ওদের
ওরা সব কিছুর সৃষ্টিকর্তা
ওদের দয়ায় হয়তো এই কবিতা নামক
বাল ছাল খানা বইএর পাতায় ছাপা হইতে পারে
এক
দুই
তিন
আবার পাড়ায় বেশ্যার ঘরে ও দাওয়াত
এ দাওয়াত ও কবুল করতে হবে
নাহলে বেশ্যা ও বেকে বসবে
বলবে 'রস তো খাইতে আসো ঠিক ই খানকির পোলা'
যাইতে হবে সবখানে
যাবো যাবো
বেশ্যা পাড়ায় ও যাবো
তোর রস ও আস্বাদন করবো রে মাগি...
ঢাকায় এসেছে
পড়তে বসেছে
থাকছে হলে
জিন্স পরেছে
সরলা গেরামের মাইয়া
দেখে চাইয়া চাইয়া
বড়লোকের মাইয়া
দামী নখের রঙ
দামী চুলের রঙ
মনে চায় মাখি
মনে চায় দেখি
নিজেরে পার্লারের আয়নায়
খাই মুরগির পাখনা ভাজা
কোনো সমস্যা নাই বড় লোক ছেলে বন্ধু
নাম যার লিভ টুগেদার
এক সাথে থাকি তবে
হারায়া যাই তবে সুগন্ধি ধোয়ায়
নো সমস্যা ...
গেরাম থেইকা আইছি বইলা কি আমি মডার্ন হইতে পারিনা
আমিও এঞ্জেলিনা জোলির মতন
আঞ্জুমান আরা জলী
সব টাই গল্প ছিলো হে মহান পাঠক
সব টাই মন গড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


