somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিফাআত রিয়া
রিফাআত - বৃষ্টিবিলাসী.. জ্যোৎস্নাপ্রেমী মেয়ে। স্পষ্টবাদী, নির্ভীক। বয়স - ধর্ম নির্বিশেষে যেকোন লোকের চোখে চোখ তুলে কথা বলার সাহস রাখে। হয়তো সব কিছু করার সামর্থ রাখে না, কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। দেশকে ভালোবাসে .. দেশের মাটি - মানুষ সবাইকে।

'মানবাধিকার' শব্দটা কাগজ কলমেই ভালো মানায়

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সকাল .. চায়ে চুমুক দিয়ে আপনি হয়তো 'প্রথম আলো'তে সুলতানা কামালের মানবাধিকার দিবস সংক্রান্ত লেখাটি পড়ছেন..
এই একই সময়ে দেশের কোথাও আপনার বোন নির্যাতনের স্বীকার হলো.. কোনো শিশু গুম হলো.. কোনো এক ব্লগার ভাই ছুরিকাঘাতের স্বীকার হলো.. আহত হলো .. নিহত হলো .. আপনি কি খুব বেশি অবাক হবেন..??
না হওয়ার ই কথা .. কারণ এরকম অজস্র ঘটনা ঘটে গেছে ..তাই আমাদের মাঝে আর শঙ্কা কাজ করে না.. অনুভূতি ক্রিয়া করে না.. আমরা প্রতিকার জানি না .. প্রতিবাদ করলেও এর বিচার হয় না ..
দেশে বিচার না হওয়া হত্যাকান্ড আর মামলার অজস্র নমুনা আছে ..
এই কি আমাদের অধিকার.. আমাদের বেঁচে থাকা..??
কি নিরাপত্তা আছে এ জীবনে..?? কতোটুকু অধিকার নিয়ে আপনি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলতে পারছেন..??
মানুষের অধিকার আমরাই রক্ষা করতে পারি.. হ্যাঁ আমরাই ..
আপনার প্রতিবেশীর নিরাপত্তা আর অধিকারের প্রতি আপনি যদি সচেষ্ট হোন, তাহলে হয়তো লোভী স্বামীটা স্ত্রীর চোখ তুলে নেয়ার মতো বর্বরতা চালাতে পারবে না, কাজের মেয়েটাকে উত্তপ্ত ইস্ত্রী দিয়ে ছ্যাঁক দিতে পারবে না ..
মানবাধিকার রক্ষার জন্য মানবিক দায়িত্ব পালন অপরিহার্য। আরো প্রয়োজন সম্প্রীতি বজায় রাখা। যে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র বন্ধনগুলো দৃঢ় হয়ে থাকে, সেখানে অনৈতিক অপরাধ ঘটানোর সুযোগ কমই থাকে।
নিজ অধিকার আর কর্তব্য সম্পর্কে সচেতন হোন .. নীরবতা না, প্রতিবাদই আমাদের নিরাপদ রাখবে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×