শেয়ার ব্যবসায় সর্বস্বান্ত যুবকের আত্মহত্যা
০৯ ই মে, ২০১১ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেয়ার মার্কেট ধসের কারণে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করলেন হতাশাগ্রস্ত যুবক রনি জামান (২৩)। শনিবার রাতে টঙ্গী পৌর এলাকার মধ্য আরিচপুরে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আব্দুল কাইয়ুম ও পরিবারের অন্য সদস্যরা জানান, রনি জামান নিজের স্ত্রী ও অন্য আত্মীয়স্বজনের কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ধার এনে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করেন। কিন্তু শেয়ার মার্কেট ধসের কারণে পুঁজি হারিয়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন। এক পর্যায়ে হতাশাগ্রস্ত রনি গত শনিবার রাত সাড়ে ৭টায় গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে যায়। নিহত রনি জামান পিরোজপুর জেলা সদরের 'মধ্য রাস্তা পিরোজপুর' গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। রনির স্ত্রী অনন্যা গাইবান্ধা জেলার সাদুলস্নাপুর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। রনি টঙ্গীর মধ্য আরিচপুরের জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকত। গতকাল রবিবার তার লাশ পিরোজপুরের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তার আত্মহত্যার কারণ হিসেবে শেয়ার মার্কেটের আলোচিত ঘটনাটি উলেস্নখ করে এ ব্যাপারে টঙ্গী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সূত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন