somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিধিমালা সংশোধন হচ্ছে : বিসিএসে ফেল মুক্তিযোদ্ধা পোষ্যরাও প্রথম শ্রেণীর চাকরি পাবে(আরেক বাশ)

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম শ্রেণীর চাকরির জন্য বিদ্যমান বিধিমালা সংশোধন করে বিসিএস পরীক্ষায় ফেল মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততিদের প্রথম শ্রেণীর চাকরি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯৮২ সালের বিএসএস বিধিমালা সংশোধনের মাধ্যমে প্রার্থীদের বয়স ও যোগ্যতা শিথিল করে সরাসরি এ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র আরও জানায়, বিসিএস নিয়োগ বিধিমালা সংশোধন করে ১৬ ধারার পরে ১৬(এ) নামে পৃথক আরেকটি ধারা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এই অনুচ্ছেদে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেয়া কিংবা স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়েও অকৃতকার্য হলে তাদের স্থলে ওই পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততিদের চাকরিতে নিয়োগ দেয়া যাবে। বিসিএস নিয়োগবিধির এই সংশোধনী প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২৩ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগে পাঠানো হয়। সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, গত দুটি বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এমন পরীক্ষার্থীদের চাকরিতে নিয়োগের জন্য তালিকাও তৈরি করা হয়েছে। কিন্তু পরে তাদের মধ্য থেকে বেশ কয়েকজন স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণদের জায়গায় বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ফেল করা মুক্তিযোদ্ধা সন্তান-সন্ততিকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেয়া যেতে পারে। প্রস্তাবে আরও বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি এ বিষয়ে নিয়োগবিধি পরীক্ষণ উপ-কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী নিয়োগবিধি উপ-কমিটির এই প্রস্তাব অনুমোদন করেন।
আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপরোক্ত প্রস্তাব বিষয়ে আইন মন্ত্রণালয় নতুন করে একটি ব্যাখ্যা চেয়েছে। ওই ব্যাখ্যায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে যে দুটি পরীক্ষার কথা বলা হয়েছে, তাতে মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় কতজন উত্তীর্ণ হতে পারেনি, তার পরিসংখ্যান নেই। এ পরিসংখ্যান পাওয়ার পরই আইন মন্ত্রণালয় তার আইনি মতামত দেবে বলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের একজন কর্মকর্তা আমার দেশ-কে জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততিদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি হচ্ছে। কোটা পদ্ধতি থাকার পরও নতুন করে অনুত্তীর্ণদের অগ্রাধিকার দিয়ে অন্যদের সমকক্ষ পদে চাকরিতে নিয়োগ দেয়ার আইনের কোনো ব্যত্যয় হবে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


ভাই আমরা রাজাকার তাই আমাদের খাওয়া , ঘুমানো, পড়াশুনার অধিকার নাই। মনে হয় হায় কি পোড়া কপাল আমার। আর কিছুদিন আগে জন্মালে মনে হয় ভালই হত।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×