একদিন ধোকার স্বীকার হবে মন। একদিন ধোকার স্বীকার হয়ে আলাদা হবে দুটো শরীর। একদিন কাঁটাতারে ঝুলে থাকবে অবুঝ,অবচেতন জীবিত লাশ।
পুরনো ডায়রির প্রতিটা পাতা একদিন সাক্ষী দিবে। এক বৃষ্টির রাতে কেউ ছাদে উঠতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে অতল তলে তলিয়ে যাবে,যে ঘুম আর ভাঙবেনা।
একদিন ঘুমিয়ে পড়বে দুটো চোখ,একদিন ঘুমিয়ে থাকবে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ। একদিন কেউ মুখ ফিরিয়ে নিবে লাশের কফিন থেকে।
একদিন কেউ অঝোরে কেঁদে কেঁদে চোখের নিচটা পচিয়ে ফেলবে। একদিন আমাকে কেউ ভুলে যাবে।
অদ্ভুত!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





