somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ- লাশকাটা ঘর (প্রথম পর্ব)

২৫ শে মে, ২০১৭ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূর থেকে অদ্ভুত রকমের একটা সুর আসতেছে, অদ্ভুত রকমের বাশির সুর। অনেক দূর থেকে বোধহয়। কানের কাছে হালকা অনুভূতি হচ্ছে। গেথে যাচ্ছে ধীরে ধীরে হৃদয়ের গহিনে। সিগারেট টা হাতে নিয়ে বসে পড়লাম। আগুন জ্বালানোর মত অবস্থা নষ্ট হয়ে গেছে বাশির সুরে। ঠিক মনের ভেতরে ডুকে গেছে সুরটা।

বিকেলের নির্জনতা আমার খুব ভালো লাগে। আমি একা একা থাকতে পছন্দ করি এই সময়টা। বাসা থেকে দূরে গিয়ে বসে থাকি। কেউ থাকবেনা,কোন কোলাহল থাকবেনা। সময়টা অনেকটা নিজেকে উপহার দেয়ার মত।

নিজের জন্য কিছু ভাবতে ভালো লাগেনা তাই বিকেলের এই সময়টা শুধু নিজের জন্য রাখি,নিজেকে রোজ নিয়ম করে উপহার করা। আলাদা একটা অনুভূতি আছে এই উপহারে।

সিগারেট ধরানোর জন্য মন ছটফট শুরু করেছে কিন্তু পারছিনা। হালকা বাতাসে ম্যাচের কাঠি দিয়ে সিগারেট ধরানো কষ্টসাধ্য ব্যাপার। তার মাঝে কাঠি আছে মাত্র দুটো।

আজকে দিয়াশলাই টা ফেলে এসেছি বালিশের নিচে। আম্মু রুমে গেলে হয়ত পেয়ে যাবে। আমি বাসা থেকে বের হলেই আম্মুর উপস্থিতি আমার রুমে,উদ্দেশ্য এলোমেলো রুমটা একটু সাজিয়ে গুছিয়ে নেয়া। সাত পাঁচ ভাবতে ভাবতে দুটো ম্যাচের কাঠিও নষ্ট করে ফেলেছি। ধুর ছাই সিগারেট টা খাবোনা। ইচ্ছে করতেছেনা একটু হেটে টং থেকে ধরিয়ে নিয়ে আসতে।

বসে আছি কোলাহল শূন্য একটা জায়গায়,যেখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে। সম্ভবত সাত তলার মত উঠবে। মালিকের অনেক টাকা পয়সা বুঝা যায়। প্রতিদিন গাড়ি করে আসে,চোখে একটা সাদা-কালো ফ্রেমের চশমা পড়া। গায়ের রঙ শ্যামলা না,তবে কালো বলা চলে। লোকটার নাম হাবিব। সেখানকার সবাই তাকে হাবিব সাহেব হিসেবে চিনে। পড়ালেখা খুব করতে পারেনি। বড়জোর অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে। বিদেশ থেকে ফিরেই বিশাল কাজ কারবার। হাবিব সাহেবের স্ত্রী উচ্চশিক্ষিতা মহিলা। পড়ালেখায় যেমন দেখতেও অমায়িক সুন্দরী। হাবিব সাহেবের কপাল ভালো। বেশি পড়ালেখা না করেও শিক্ষিত বউ পেলো আর টাকা পয়সাও অঢেল কামালো।

মানুষ অন্যার টাকা পয়সা দেখতে পারেনা। কোটি টাকার মালিকদের নিয়ে সমালোচনা বেশি করে। ব্যাটা এত টাকা কামালো কিভাবে? দুই নাম্বারি করেই কামাইছে নিশ্চয় ইত্যাদি ইত্যাদি। হাবিব সাহেব কে নিয়েও এমন সমালোচনা হয়। এ সমালোচনা থেকে মুক্তি পায়নি তার সুন্দরী উচ্চশিক্ষিতা স্ত্রী ও। হাবিব এত কাইল্ল্যা হয়ে এত সুন্দরী বউ কিভাবে পেল? তাও আবার শিক্ষিতা? ইত্যাদি ইত্যাদি

আমি তার বিল্ডিং এর পাশেই প্রায় সময় বসে থাকি। সেখানটায় এখনো কোন বসতি গড়ে উঠেনি। একটা মাত্র বিল্ডিং নির্মান হচ্ছে তা হাবিব সাহেবের। দূরে রয়েছে একটা স্কুল,সেখানে একজন লোক রোজ বিকেলে বাঁশির সুর তোলে। আমি এখান থেকে শুনতে পাই। লোকটাকে চিনিনা আমি।

সিদ্ধান্ত নিলাম আজকে যাবো লোকটার কাছে। বাঁশির সুর কাছ থেকে শুনব। কথা বলব তার সাথে। টং থেকে পাঁচটা সিগারেট একটা ম্যাচ বাক্স কিনে হাটা ধরলাম। হাটতে হাটতে হাতে থাকা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম...
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ রাত ১১:২৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×