somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ- লাশকাটা ঘর ( চতুর্থ পর্ব)

২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রফিক চাচার সাথে অনেক্ষন কথা হল। রফিক চাচার সেদিনের কান্নার কথা জানতে চাইলে তিনি কোন রকম ইতস্ততা ছাড়াই গড়গড় করে বলেই যাচ্ছিলো তার জীবন কাহিনীঃ-

ছোটবেলা থেকে গায়ের স্কুল,নদীতে সাতার,পাখির বাসা ভাঙা,ঝড়বৃষ্টি তে আম কুড়িয়ে কেটে গিয়েছিলো প্রায় সতেরোটি বছর। বাবার হাত ধরেই শহরে আসা হল,বাবা একটা বাড়ির দারোয়ান ছিল,আমি বাসায় থাকতাম।

একুশ বছরে পা দেয়ার পর কোন এক মাসের দিকে গ্রাম থেকে মা আর দুই ছোট বোন এসেছিলো আমাদের কাছে বেড়াতে। এক সপ্তাহ পর সে মাসের বারো তারিখে গ্রামে ফেরার পথে একটা সড়ক দুর্ঘটনায় মা বাবা ছোট দুই বোন মারা যায়। আমি তখন ও জানতাম না,প্রায় দুই সপ্তাহ পর যখন বাসা ভাড়া না দেয়াতে বাসা থেকে আমাকে বের করে দেয়া হল তখনই গ্রামে ফিরে গেলাম। সেখানেও বাবা মা বোনদের না পেয়ে অবাক হয়ে গেলাম। পরে এক চাচা এসে জানালো বাবা মায়ের মৃত্যুর এক সপ্তাহ পর একজন নাকি বাবার পকেটের মানিব্যাগ থেকে গ্রামের ঠিকানা বের করে চাচাকে জানিয়ে গেছে তাদের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে।

যাদের কেউ খোজ করেনা,যারা গরিব তাদের লাশ ও বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়ে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এমন শত শত লাশ বেওয়ারিশ হিসেবে দাফন হয়। আমি নিজেও এমন কয়েকটা বেওয়ারিশ লাশের জানাজার নামাজ পড়েছি। অদ্ভুত লাগে!!

যে লোকটা জানিয়ে গেছিলো বাবা মায়ের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় তাকে যদি পেতাম বুকে জড়িয়ে কিছুক্ষন উচ্চ হাসি দিতাম। আমি খুব বেশি হাসতে পারিনা। বাবা মা ও বোনদের মৃত্যু হয়েছে তাও সড়ক দুর্ঘটনায়,যাক খবরটা তো জানতে পারলাম যে তারা আর বেঁচে নেই। এর চেয়ে দারুণ আর কি হতে পারে? এমন অনেকে তো আছে যারা এখনো কোন খোজ পায়নি। এই দিক থেকে নিজেকে ভাগ্যবান মনে হয়েছিলো খুব।

সকল কষ্ট গুলো বুকের মাঝে মুড়িয়ে ফিরে আসলাম এখানে,একুশ থাকতেই। পকেটে কোন টাকা পয়সা নেই। এভাবেই বেশ কয়মাস কেটে যায়। মায়ের দূরসম্পর্কের এক ছোট ভাইয়ের সাথে এখানে পরিচিত ছিলো আমার। উনি লাশকাটা ঘরে চাকরি করত। উনার সাথে কথা বলে একটা চাকরীর ব্যবস্থা হল লাশকাটা ঘরে।

এভাবে লাশকাটা ঘরে লাশ কাটতে কাটতে কেটে গেলো প্রায় পঁচিশটি বছর। এর মাঝে নিজের বিয়েটাও করতে পারিনি। যে মানুষের হাতে মৃত লাশ রক্তাক্ত হয় সে মানুষের বিয়ে করা উচিৎ না। সংসার করা যেনতেন ব্যাপার না। যারা লাশ কাটে তারা স্বপ্নেও বোধহয় লাশ কাটার স্বপ্ন দেখে পার করিয়ে দেয় দীর্ঘ হওয়া রাত গুলো। রোজ রাতে নিয়ম করে স্ত্রীর ছোঁয়া নিয়ে সকালে উঠে লাশকাটা বোধহয় কোন মানুষের পক্ষে সম্ভব না।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×