somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ- লাশকাটা ঘর (পঞ্চম পর্ব এবং গল্পের সমাপ্তি)

২৬ শে মে, ২০১৭ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পঃ- লাশকাটা ঘর (পঞ্চম পর্ব এবং গল্পের সমাপ্তি)

- তো এখন কি করছেন? মানে কোন কাজ?

- কিছু করছিনা,তবে একটা খাবার হোটেলে কাজ করি শেষ রাতে,যে হোটেলে এক প্লেট ভাত দশ টাকা, ডাল ফ্রি। শেষ রাতে হোটেল পরিষ্কার করে সারাদিনের চা নাস্তা সিগারেট খরচ হলেই চলে,দুপুর বেলা হোটেলে ফ্রি তে খেতে দেয়। মন্দ না, চলে যাচ্ছে তো যাওয়ার মত করে।

আমি থেমে গেলাম,এতক্ষন ধরে উনার কথা শুনে নিজেকে এক মুহূর্তের জন্য রফিক বানিয়ে দিতে ইচ্ছে করতেছে খুব করে। আমি কখনো কারো কথা মন দিয়ে শুনেছি কিনা জানিনা,তবে রফিক চাচার সব কথাগুলো যেন আমার হৃদপিণ্ডে টাচ করে গেছে।

চাচাকে নিয়ে একটা টং এ বসলাম। চা বিস্কুট খেলাম,সিগারেট টানলাম দুজনে। বেশ আরাম করেই খেয়ে গেলো। মনে হল এতক্ষন সে আমাকে রূপকার প্রেমের সফল গল্প শুনিয়েছে,যে গল্পে কোন দুঃখ নেই।

মানুষ কষ্ট পেতে পেতে সহ্য করার ক্ষমতা দখল করে নেয়। কেউ পারে কেউ হাল ছেড়ে দিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়ে।

রফিক চাচা এই স্কুলের বারান্দায় রোজ নিয়ম করে বাঁশির সুর তুলে আর চোখের জল ছেড়ে নিজেকে পরেরদিনের জন্য প্রস্তুত করে। যে কোন কিছুর জন্য প্রস্তুতি নেয়া ভালো, এতে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। যদিও আজ পর্যন্ত কোন রকম কোন কাজের জন্য প্রস্তুতি নিইনি আমি তাই বোধহয় এখনো ভবঘুরে হয়ে ছুটতে থাকি।

চাচাকে বুকে জড়িয়ে ধরেছিলাম কতক্ষণ ঠিক জানিনা,তবে ছাড়তে মন চায়নি। সন্ধ্যা পেরিয়ে রাত প্রায় নয়টা বেজে গেলো। বাসায় পৌছোতে অর্ধেক রাস্তায় বৃষ্টি ছুঁয়ে গেলো আমাকে। সাধারণত বৃষ্টি আমার ভালো লাগেনা। কিন্তু আজকে বৃষ্টিতে ভিজতে ভালোই লাগতেছে। পুরো পথ বৃষ্টিতে ভিজেই এসেছি।

দরজায় দাঁড়িয়ে আম্মুর কাছ থেকে গামছা দিয়ে কোন রকমে ভেজা শরীর মুছে রুমে গেলাম। জানালায় আরো একটা খয়েরী কাগজ জমা। নাহ আজকে নিশ্চয় এ্যনিলা কিছু লিখেছে। না হয় এই সময়ে জানালায় কাগজ থাকার কথা না। তড়িঘড়ি করে কাগজ খুলে পড়তে শুরু করলামঃ-

" আমি জানি বৃষ্টি তোমার একদম পছন্দ না,কিন্তু কেন জানি মনে হল আজকে বৃষ্টিতে ভিজেছো তুমি। আয়নায় নিজেকে একবার দেখে নিও সময় হলে। আমি বৃষ্টির সময় সাতবার আয়নার সামনে গিয়েছি আর যতবার দাঁড়িয়েছি ততবারই নিজের বদলে তোমাকে দেখেছি। আমার সাথে এর আগে এমন কখনো হয়নি। যাই হোক হঠাৎ করে বৃষ্টিতে ভিজেছো অসুখ হতে পারে মেডিসিন রেখো সাথে। খাওয়াদাওয়া করে একটা ঘুম দাও,শান্তির ঘুম। যে ঘুমের স্বপ্নে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব আর রূপকার গল্প শোনাবো।

হো হো করে হেসে ফেললাম। মেয়েটা এমন কেন? কিভাবে বুঝতে পারে আমাকে? কোথায় যাই কি করি তা যেন কিভাবে সে টের পেয়ে যায়। খাওয়াদাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুমালে মানুষ লাশ হয়ে যায়। আমি ও লাশ হয়ে গেলাম,এ্যনিলা আসবে একটুপর,মাথায় হাত বুলাবে আর রূপকার গল্প শোনাবে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ রাত ১০:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×