somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তার মস্তিষ্কে আপনি একটা অংকের মত ডুকে যাবেন...

২৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কখনো আমাকে চিনতে পারিনি। যতবার চেনার চেষ্টা করেছি ততবার হারিয়ে ফেলেছি নিজেকে। আয়নায় নিজেকে দেখে একবার হা হা করে হেসেছিলাম।

একদল মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে আয়না দেখতে পছন্দ করে। তারা নিজেদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে পছন্দ করে। সুদর্শন না হলেও এরা নিজের পরিবর্তন আয়নায় দাঁড়িয়ে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

একবার আমাকে একজন বলেছিলো,কিরে দিন দিন গাঁজাখুরি চেহারা বানাচ্ছিস কেন? তার কথায় আমি কান দিইনি। মানুষ অনেক কথাই বলে,সব কথায় কান দিতে নেই।

এর কিছুমাস পর সে মানুষটি আমাকে দেখে বলল,কিরে এত পরিবর্তন কিভাবে হলি? চেহারা তো জব্বর বানিয়েছিস। সেদিন ও আমি তার কথায় কান দিইনি। লোকের কথায় কান দেয়ার অভ্যাস টা আমার মাঝে নেই।

আমার পরিবর্তন আমাকে না ভাবালেও অন্যদের ভাবিয়ে তোলে। আশেপাশের মানুষরা অন্যদের পরিবর্তন টা খুঁচিয়ে খুঁচিয়ে দেখে।

তোমার চুল এভাবে কেন? মুখের দাড়ি আরেকটু ছোট হলে ভালো লাগবে তোমাকে। এই রঙ এর ফুল হাতা শার্ট টা তোমাকে দারুণ লাগবে।

অথচ আপনি অন্যরকম ভাবে থাকতে পছন্দ করেন। আপনার সব অন্যরকম ভালো লাগা। এর মাঝেও আপনার পরিবর্তন চলে এসেছে যা আপনি জানেন না,কিন্তু সে জানবে।

সে মানুষটা আপনাকে দেখবে,এক পলক দেখে হাজার বার আপনাকে চোখের সামনে ভাসিয়ে রাখবে আর আপনার পরিবর্তন দেখতে পাবে। যা আপনি হাজার বার তার মনের ভেতর প্রবেশ করেও জানতে পারবেন না।

সে কাউকে কিচ্ছু জানাবেনা,চুপচাপ আপনাকে জানার চেষ্টা করবে। তার মস্তিষ্কে আপনি একটা অংকের মত ডুকে যাবেন,কোনরকম অন্যদিকে মন না দিয়ে সে অংক কষতে থাকবে।

আপনি জানতে পারবেন না,বুঝতে পারবেন না। এই গ্রহে অনেক কিছুই ঘটে যাচ্ছে যা আপনার অজানা। তার মধ্যা আপনার পরিবর্তনটাও পড়ে যায়। যা কিনা আপনি জানেন না সে জানে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×