somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিরের সাথে মুভি দেখা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে পিএল শুরু হলো | শেষ দুইটা সপ্তাহ সেই রকম ভাবে গেছে | এর মধ্যে একদিন রুম এ কলেজ এ পড়ে দুই জন ছেলে আসল | তাদের এক ফ্রেন্ড অসুস্হ | তার চিকিৎসার জন্য টাকার দরকার | সেই জন্য তারা একটা মুভি ফেস্টিভাল আযোজন করেছে | তাদের কাছ থেকে টিকেট কিনলাম | ফ্রেন্ডদের বললাম টিকেট কিনতে, একসাথে দেখা যাবে | পিএল এর দ্বিতীয় দিন অডিটরিউমে আসলাম আমরা সবাই | নায়ীম আবার তার ছোট ভাই কেও নিয়ে আসছে | আমি নায়ীম আর তার ছোট ভাইয়ের মাঝে বসলাম | আমি আবার ছোট বাচ্চাদের খুব পছন্দ করি | তাই সাকিরের (নায়ীমের ছোট ভাই) পাশে বসলাম | আমরা AVATAR মুভি দেখব | কলেজের ছেলেগুলা প্রজেক্টরের মাধমে বড় স্ক্রীন এ দেখাবে | কিন্তু কিছু কারিগরী সমস্যা হচ্ছিল | অল্প একটু ঠিক হলেই তারা নিজেরাই নিজেদের হাততালি দিচ্ছিল | ওদের মধ্যে চরম উৎসাহ | ওরা এই প্রথম হয়তোবা বড় পরিসরে একটা মহৎ কাজের চেষ্টা করতেছে -- এটা ভাবতেই খুব ভালো লাগলো | আমার কলেজ জীবনের কথা মনে পড়ল | যখন এই রকম কোনো কাজের পরিকল্পনা মাথায় আসতো না | সেইখানে ওরা বন্ধুর জন্য অনেক কষ্ট করতেছে এই বয়সে -- ভাবতেই ওদের জন্য গর্বে বুক ফুলে উঠে | মুভি শুরু হলো | নায়ীম আমাকে প্রথমে সাবধান করলো যে সাকির আমাকে একটু পর মহা যন্ত্রণা দিবে | আমি হেসে বললাম দেখা যাক কে কাকে যন্ত্রণা দেয় | সাকিরের সাথে এটা সেটা নিয়ে দুই একটা টুকটাক কথা বলতে শুরু করলাম | মুভি টা আমি আগে একবার দেখেছি| তারপরও আরেকবার দেখার সময় বেশ থ্রিলিং লাগতেছিল | animation র কাজ 2D দেখেই যা লাগতেছিলো 3D তে দেখলে তো মনে হয় হার্ট ফেল করতাম | মুভি র বিভিন্ন সময় মিউজিক ভালো ছিল | IKRAN যখন প্রথম দেখাল আমি সাকির কে ভীত গলায় বললাম , " ড্রাগন চলে আসছে , এখন কি হবে?" সাকির একটুও ভয় না পেয়ে বলল , "ঐটা ড্রাগন না ,এটা একটা পাখি | " তারপর সে মুচকি হাসলো | আমার উদ্দেশ্য ছিল ওকে ভয় পাইয়ে দেব ,কিন্তু ও ভয় পেল না | আমি খুবই হতাশ হলাম X( | মুভি টা শেষ পর্যন্ত টানটান উত্তেজনা দিয়ে শেষ হলো | মুভি টা আবার দেখে খুবই ভালো লাগলো, যদিও প্রিন্ট ভালো ছিল না | তবে মুভি চলাকালীন কিছু সময় কিছু মানুষের অতিরিক্ত উচ্ছাস প্রকাশ মুভির থিম টাকে নষ্ট করছে | তবে overall মুভি দেখে খুবই ভালো লাগলো |:)
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১০ রাত ১১:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×