আমার নিকট কোন আত্মীয় মুক্তিযোদ্ধা নাই। মুক্তিযুদ্ধের অবদান বলতে নানু মুক্তিযোদ্ধাদের অনেককে রাত্রে চিকিত্সা সেবা দিতেন। আর বাবা গ্রামের যুবকদের সাথে রাত্রেবেলা লুকিয়ে রাজাকারদের ধরে এনে হাত পা বেধে নদীতে ফেলা দলের সাথে মাঝে মাঝে গেসেন। ক্ষতিও নাই আমার কোন নিকটদের, সর্বোচ্চ হলো নানা, নানি ৪০ দিনের আম্মুকে নিয়ে ২৫ মার্চের সকালেই বিডিআর ছেরে পালাতে হয়েছে; ওই দিন সকালেই বিডিআরের বাঙ্গালি নিধন শুরু হয়েছিলো। আর বাবার উপর দুর থেকে একবার গুলি হয়েছিলো, তারা মরার মতো পরে থাকায় কারো কোন ক্ষতি হয় নাই আর একবার বাজারে বোমা বর্ষন করসিলো তখন দাদু অল্প আহত হয়েছিলেন।
উপরের কথাগুলো বল্লাম কারন আমি জানি অনেকের মতো আমি মুক্তিযুদ্ধের স্বজনদের সাথে ক্ষতি বা অবদান দিয়ে সম্প্রিক্ত না। কিন্তু আমি মুক্তিযোদ্ধা বেশ কয়েকজনের সাথে দেখা করার সুযোগ হয়েছে। আরো অনেককের কথা বিভিন্ন যায়গায় পরেছি। তাদের অধিকাংশেরই মুক্তিযুদ্ধের চেতনা "সাম্প্রদায়িকতা বিরোধি" নামের কোন কিছু ছিলো বলে মনে পরে না। বরং অনেককেই বয়সের সাথে নামাজ পরা দাড়ি রাখা অবস্থায় দেখসি। জানি আমি খুবই কম দেখেছি কিন্তু বর্তমান কিছু পাবলিকের "সাম্প্রদায়িকতা বিরোধি" কথা বার্তা শুনলে বুঝিনা তারা কোন মুক্তিযুদ্ধটার ব্যাপারে বলতেসেন আর কোন মুক্তিযুদ্ধের কথা আমি দেখসি।
৭১ রে ধর্ম ব্যাবসায়িরা ইসলামের নামে সব আকাজ কুকাজ করেছে; বর্তমানে মুক্তিযুদ্ধ ব্যাবসায়িরা মুক্তিযুদ্ধের নামে নিজেদের চিন্তা ভাবনা আকাজ কুকাজকে সিদ্ধি দিতে চাচ্ছে। কেমনে তারা বলে একটা ৯০% মুসলিম অধ্যসিত দেশের সংবিধান থেকে ইসলাম উঠিয়ে দিবে। সংবিধানে বাংলা আছে কেন? কারন আমাদের ৯৯% ই বাংলা মাতৃভাষা। একই কারনে আমাদের রাস্ট্র ধর্ম ইসলাম থাকবে। চাকমাদেরও কেও জোর করে বাংলা বলানো অপরাধ, বৌদ্ধ কাওকারও ঘরে আগুন দেয়া অপরাধ কিন্তু অপরাধের সাথে সার্থপররা জরিত, ধর্ম বা ভাষা না।
আমি আবার বলছি আমার জানা খুব কম কিন্তু ৭১এর অধিকাংশের চেতনা কোন অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিলোনা। আপনার দেশের লক্ষ মানুষকে মারা বাহিনি যেই ভাষা, ধর্ম, বর্ণেরই হোক প্রতিরোধ মানুষ করবেই। এর পরও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বলতে গেলে আমি জহির রায়হানের সময়ের সময়ের প্রয়োজনে থেকে বলবো
"কিসের জন্যে লড়ছি আমরা? এত প্রাণ দিচ্ছি,এত রক্তক্ষয় করছি?
হয়তো সুখের জন্যে। শান্তির জন্যে। নিজের কামনা-বাসনাগুলোকে পরিপূর্ণতা দেবার জন্যে।
কিংবা,শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে।নিজের অস্তিত্ব রক্ষার জন্যে। অথবা,সময়ের প্রয়োজন। সময়ের প্রয়োজন মেটাবার জন্যে।"
১: সময়ের প্রয়োজনে- জহির রায়হান http://shorob.com/?p=3289
২: এই খবরটা দেখে কথাগুলো বলা Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



