ছোটকাল থেকেই টেরাই মারতে মারতে(অশুদ্ধ ভাষায়) বড় হয়েছি, এরপরও মদনা মদনই রয়েছি।
সবাই পারে , আমি পারি না ।
আজকে সাহস করে এই বয়সে উঠে একটু ট্রায় দিলাম।
লোকজন আমার দিকে হা করে তাকিয়ে রইল ।
লোকে মনে মনে বলছে হয়ত, বয়স বাড়ল তবুও ভীমরতি কমল না ।
ঘটনাটা সাইকেল চালোনাকে নিয়ে না, ঘটনাটা হল চালাতে না পারার !!!
মনে হয় , আমি ভিন গ্রহ থেকে এসেছি, নিজের কাছের মানুষও খোচাঁ দিতে দ্্বিধা বোধ করে না ,
হায়রে দুনিয়া ।
কোন বেটা সাইকেল বানাইছিল(অশুদ্ধ ভাষায়
), তারে একদিন পাইয়া লই ।
যাক, 30% এগিয়েছি, আর বাকি 70 % শিখার
দোয়া করবেন, এমন চালানো যেন শিখি ,
বেটাদের উপর দিয়ে চালিয়ে যেতে পারি ।(অশুদ্ধ ভাষায়
)
সাইকেল চালানো এখন আমার স্বপ্ন হয়ে দাড়িঁয়েছে, মনে হচ্ছে আমি প্লেন কিংবা রকেট চালোনার চিন্তায় আছি ।
* বেশ কয়েকজন পরিচিত লোকের বিদ্রুপে ও উশকানিতে , এই অসাধ্য সাধন করতে যাওয়া ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




