Rauchverbot(রাউখফেয়ারবোত)
Austria কেন সারা ইউরোপ জুড়ে মোবাইল আর ধূমপান নিষিদ্ধ করার হিরিক পড়েছে । ভিয়েনাও বাদ নেই । কিন্তু এই বলে এটা ধারণা করলে ভুল হবে যে, এখানে ধূমপানকারীর সংখ্যা খুবই কম ! ১০ বছেরর ছেলে থেকে শুরু করে মৃতুর আগ পর্যন্ত ধূয়া অন্র্তগত করতেই থাকে !
তামাকের দাম প্রচুর বাড়িয়েও রুখা যাচ্ছে না । এখানে সিগারেট এর উপর চড়া ট্যাক্স বসিয়ে সরকার ভাল কামাচ্ছে ।
যা হোক । বর্তমান অস্ট্রিয়ার সরকার চাচ্ছে, বিশেষ বিশেষ এবং গুরুত্বপূণৃ স্থানে ধূমপান সম্পূণ নিষেধ করে দেওয়া । তাই তারা এই দিকে ব্যবস্থা নিচ্ছে । অর্থাত, দৃঢ় পদক্ষেপ । কিন্তু এদেশের লোকালে যেখানে বন্ধ করলে বেশী কাজ করবে সেটাই করতে স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার সময় চাচ্ছে । কারণ লোকাল ব্যবসায়ীদের থেকেও জোড় চাপ আসছে ।
দ্রুত দুই ধরনের লোকাল (যেখানে মদ, বিয়ার আর অন্যান্য খাবার দাবার এর ব্যবস্থা আছে অথার্ত এক অর্থে আড্ডাখানা বলা যেতে পারে । তবে এগুলি সাধারণত খাস অস্ট্রিয়ানদের তৈরী । তবে নতুন গুলোতে বারের মত অবস্থা ।
১> ধূমপানকারী আর অধূমপায়ীদের জন্য আলাদা দুইটি জোন । এগুলো সর্বদা থাকতেও পারে কিংবা সময় ও কাল ভিত্তিক হলেও হতে পারে ।
২> এখাধরনের লোকাল গুলিতে চড়া ট্যাক্স দিতে হবে সরকারকে । যেহেতু এগুলি ধূমপানকারীদের জন্য তৈরী । কিন্তু এর সংখ্যা খুবই কম হবে । আর এর বিপরীতে রয়েছে অধূমপায়ীদের জন্য লোকাল ।
উপরোক্ত তথ্যে লোকাল এর কথা বলা হলেও আসলে সবখানেই সব কিছুতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে । যেমন : হোটেল, রেষ্টুরেন্ট, কাফে হাউস, ফাস্ট ফুড দোকানে বিভিন্ন সভা মিলনায়তনে । পথে ঘাটে । বাসে ট্রেনে, পাতাল ট্রেন, শিক্ষা কেন্দ্রে, সরকারী ভবনগুলিতে, জনঘনবসতি পূর্ণ এলাকাতে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


