somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিজ্ঞা

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকেই আমি ইংরেজিতে ভয়ংকর রকম কাঁচা। অন্য সব বিষয়ে যেমন তেমন, ইংরেজীর নাম শুনলেই আমার জ্বর চলে আসে। স্কুলে আমাদের ইংরেজীর শিক্ষক ছিলেন অমল বাবু। ব্যাটা দেখতে বিকট দর্শন, তার উপর পড়াতেন ইংরেজি। টেন্স, পার্টস অব স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ আরো কত কিছু। সব কিছুই আমার মাথার উপর দিয়ে যেত। অমল বাবু Tense এর নানা নিয়ম শিখাতেন- ইতেছি, ইতেছিলাম.........।সব আমার মাথার উপর দিয়ে যেত, আর অমল বাবুর বেত যেত আমার পিঠের উপর দিয়ে। আমি সারাজীবন যত ধর্ম-চর্চা করেছি তার দশগুন করেছি অমল বাবুর ক্লাশে- হে আল্লাহ আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষ কর! অমল বাবু নিশ্চয় যমদূত বা আযরাইল কিছু একটা হয়ে থাকবে!
তাইরে নাইরে করে স্কুল লাইফ শেষ হয়ে গেল কখন টেরই পেলাম না, টেস্ট পরীক্ষা শেষ। আর কোন সাবজেক্ট নিয়ে আমার অত চিন্তা নেই, যত চিন্তা ইংরেজি নিয়ে। বিগত ১০ বছরের প্রশ্ন ঝাড়া মুখস্ত করলাম, আমার মুখস্ত-বিদ্যা ঈর্ষণীয়। টেন্স, পার্টস অব স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ কম্পোজ করলাম, আমি বাদে এত ছোটলেখা আর কেউ পড়তে পারবে না; আমার মগজের ঘাটতি আল্লাহ চোখের জ্যোতি দিয়ে পুষিয়ে দিয়েছেন। ইংরেজি পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে আমার ইসলাম ধর্মের প্রিপারেশন হয়ে গেল, যাবতীয় দোয়া-দরূদ এখন আমার মুখস্ত, এই যাত্রায় রক্ষা কর আল্লাহ। হে আল্লাহ আমি আর কোনদিন আমাদের বাসার কাজের ছেলেটা যার নাম মফিজ কিন্তু আমি ডাকি মফিজ্জা, ওর মাথায় থাবা মারব না। জানি ওর মাথায় থাবা না মারলে আমার হাত একটু নিশপিশ করবে, তবু মারব না; তুমি তো জান আমি এখন ভাল হয়ে গিয়েছি। পাশের বাসার মেয়েটা যার নাম বিজলী, যাকে দেখলে আমরা বন্ধুরা রাস্তায় গান গাই- ও বিজলী চলে যেও না, তাকে আর কখনো টিজ করব না। শুধু আমি না, আমার কোন বন্ধুও ওকে টিজ করলে আমি বাধা দিব; তুমি তো জান আমি এখন ভাল হয়ে গেছি। আমাদের গ্রামের যে বিধবা মহিলাটি আছে, যার গাছ ভর্তি আম, সেই আম গাছে আমরা ঢিল ছুড়লে দুষ্ট মহিলা আমাদের দিকে তেড়ে আসে, তার গাছেও আর কখনো ঢিল মারব না, তুমি তো জান আমি এখন ভাল হয়ে গেছি। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা কর; এই যাত্রায় ইংরেজিটা পাশ করিয়ে দাও।
পরীক্ষা দিয়ে বুঝলাম না পরীক্ষা কেমন হল, পাশ ফেলে টানাটানি। আজ রেজাল্ট দিবে, মফিজের মাথায় হাত দিয়ে বাসা থেকে বের হলাম, রাস্তায় বিজলীর সাথে দেখা- কিরে বিজলী কেউ কি তোকে রাস্তায় ডিস্টার্ব করে? করলে আমাকে জানাবি, পাশের বাড়ির সেই বিধবা চাচীকে বললাম- চাচী তোমার গাছে তো এবার আমের জন্য পাতা দেখা যাচ্ছে না!রেজাল্ট হল। আমি তিনটা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন, ইংরেজিতে ৪০। রাম-শাম-যদু-মধুরা সেকেন্ড ডিভিশন পেলেও ইংরেজিতে আমার চেয়ে বেশি পেয়েছে! ধ্যাত!বাসায় গিয়ে মফিজ্জার মাথায় একটা থাবা মারলাম, হাতটা খুব নিশিপিশ করছিল। শুধু থাবায় এই হাত নিশপিশ বন্ধ হবে না, বন্ধুদের নিয়ে গেলাম আম গাছে ঢিল মারতে। রাস্তায় দাঁড়িয়ে আম খাচ্ছি, হঠাত দেখি বিজলী- ও বিজলী চলে যেও না!
ইন্টারমিডিয়েটের সময়টা কোন ফাঁকে দিয়ে গেল টেরই পেলাম না। আবার ভয়- ইংরেজিতে পাশ হবে তো? হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা কর; এই যাত্রায় ইংরেজিটা পাশ করিয়ে দাও। আমি এবার সত্যি সত্যি ভাল হয়ে গেছি। পরীক্ষা দিয়ে বুঝলাম না পরীক্ষা কেমন হল, পাশ ফেলে টানাটানি। রেজাল্ট আনতে বাসা থেকে বের হচ্ছি, দেখি মফিজ আমার দিকে তাকিয়ে হাসছে, বিজলীও হাসছে, চাচীর গাছে একটা আমও নেই, তবু দেখি চাচীর মুখে হাসি। আমি রেজাল্ট আনতে চললাম!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×