somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন কিংবা ভ্রম

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হন্তদন্ত হয়ে বাসে উঠলাম, ভাগ্যটা ভালই দেখছি; একটা সিট খালি আছে- প্রায় লাফ দিয়ে সিটে বসলাম। পাশের সিটের সহযাত্রী বললেন- রিলাক্স ইয়াংম্যান। যা সন্দেহ করেছিলাম তা’ই- একটু পরই ভদ্রলোক বকবক শুরু করলেন। এই কথা সেই কথার পর বললেন- কই থাকা হয়। আমি বললাম- ভাসমান। তার উৎসুক দৃষ্টির জবাবে বললাম- বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেছেন। ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন- কিছু মনে কর না, তুমি করে বলছি। আমার একটা ডুপ্লেক্সবাসা আছে, নিচের ফ্লোরটা খালিই পড়ে আছে। আমি অবাক হলাম, এই লোক তো পাবলিক বাসে চড়ার কথা না। তিনি মনে হয় বুঝতে পারলেন- আমি বিপত্নীক মানুষ, মেয়ে সারাদিন ভার্সিটি থাকে, কথা বলার মানুষ-জন নেই, তাই মাঝে-মাঝে বাসে চড়ে তোমার মত কাউকে বিরক্ত করি। তা জব কর কই, ব্যাকগ্রাউন্ড কী। বিরক্ত মুখে উত্তর দিলাম। আমাকে চমকে দিয়ে তিনি বললেন- আমি নতুন একটা কোম্পানী খুলেছি, মিড-ম্যানেজমেন্টে কিছু লোক দরকার; যদি ইন্টারেস্টেড হও এই নাও আমার ভিজিটিং কার্ড। এরপরই বললেন- ফ্যামিলিতে কে আছে, বিয়ে থা করেছ? আমি বললাম- থাকারই জায়গা নেই, আবার বিয়ে। ভদ্রলোক স্বগতোক্তি করে বলেলন- আমার মেয়েটার জন্যও একটা ভাল ছেলে খুজছি.........। ঘুমটা ভেঙ্গে গেল, হায় হায় আটটা বাজে। আজ বসের ঝাড়ি নিশ্চিত। এরকম একটা স্বপ্ন দেখার এটা একটা টাইম হল? এটা তো রীতিমত স্বপ্ন-মহাদোষ! কী অলুক্ষনে দিন রে বাবা, বাসা থেকে যে’ই বেরিয়েছি দেখি বাড়িওয়ালা। দেখেও না দেখার ভাব করলাম, পুরাতন বস আর বাড়িওয়ালা কাউকেই খুব বেশি পাত্তা দেয়ার কিছু নেই। হন্তদন্ত হয়ে বাসে উঠলাম, ভাগ্যটা ভালই দেখছি; একটা সিট খালি আছে- প্রায় লাফ দিয়ে সিটে বসলাম। পাশের সিটের যাত্রীকে চেনা চেনা মনে হল, কোথায় যেন দেখেছি ঠিক মনে করতে পারছি না।তিনি বললেন- রিলাক্স ইয়াংম্যান......। আমি জানি এরপর তিনি কী বলবেন। আজ কিছু হতে চলেছে..................
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×