somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আখের ছোবড়া কখন ফেলতে হবে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আমার সাবেক সহকর্মী আক্তারের সাথে নাবিস্কো মোড়ে আড্ডা দিচ্ছিলাম।
আক্তার বলল, আখের রস খাবেন নাকি। আমি বললাম, খাওয়া যায়। দোকানী কয়েকটা কাটা আখের দন্ড একসাথে দুইটা রোলারের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে, নিচে রাখা পাত্রে রস জমা হচ্ছে। এভাবে দুই তিনবার রোল করার পর, সে ছোবড়াগুলো ফেলে দিচ্ছে। তখনো ওগুলোতে কিছু রসের অস্তিত্ব আছে। আরো দুই একবার রোল করলে হয়ত কিছু রস পাওয়া যেত। তাহলে দোকানী ফেলে দিচ্ছে কেন।
ওই রস পেতে মেশিনের যে জ্বালানী খরচ হত, তার সাথে সময় ব্যয় ও দোকানীর শ্রম নিয়োজিত ব্যয় এর সমষ্টি তা প্রাপ্ত রসের চেয়ে বেশি হত। এই লোক গাইতে গাইতে গায়েন। কাজ করতে করতে তার অভিজ্ঞতা হয়ে গেছে কোথায় তার উৎপাদনের অপটিমাল পয়েন্ট'টি ঠেকে। ভাবলাম, কী দারুণ অপারেশন ম্যানেজমেন্ট!
অপারেশন ম্যানেজমেন্ট খুব দারুণ একটা সাবজেক্ট। বুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিরারিং এর একটা বড় ফোকাস হল অপারেশন ম্যানেজমেন্ট। আইবিএ'র এমবিএ তেও OPM পড়ানো হয়। জাপানীরা এই বিষয়ে রীতিমত মাস্টার। তাদের দর্শন হল- KAIZEN, যার মানে Continuous Improvement- ওরা বিশ্বাস করে প্রতিনিয়তই কোন একটা সিস্টেম এ কিছু না কিছু উন্নতি সাধন সম্ভব।
গাইতে গাইতে গায়েন হওয়া মন্দ না। কিন্তু পৃথিবী এখন খুব ফাস্ট। রেস এ টিকে থাকতে চাইলে, গাইতে গাইতে গায়েন হওয়ার সুযোগ নেই। আর এ কারণেই আমাদের OPM এ বিশেষ দক্ষতা দরকার। যেকোন সিস্টেমের মোটা দাগে তিনটা কম্পোনেন্ট থাকে- ইনপুট, আউটপুট, প্রসেস। আমাদের সবারই লক্ষ্য মিনিমাম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট অর্জন করা। আর এই লক্ষ্যে প্রসেসকে অনবরত সিমপ্লিফাই করতে হয়, এটাকেই বলে Continuous Improvement।
সেদিন একজন আমাকে বলল ঝাড়ু দেয়ারও একটা টেকনিক আছে। আমি বললাম কী টেকনিক। তিনি বললেন, তুমি যখন ঝাড়ু দিবে, তখন ঝাড়ু দিয়ে ময়লা টেনে একবার ঝাঁকুনি দিতে হবে, নইলে ঝাড়ুতে লেগে থাকা ময়লা আবার মেঝে নষ্ট করবে। এটাও একটা OPM, এর কাজই হল কাজের ইফিসিয়েন্সি বৃদ্ধি করা। ইফিসিয়েন্টলি ও ইফেকটিভলি করা। সম্ভাব্য সেরা উপায়ে কাজ করা এবং একটা কার্যকর ফল অর্জন করা। ঝাড়ুর ঝাঁকুনি না দিয়েও কাজটি হত, কিন্তু তা হত সময়সাপেক্ষ- ইফেকটিভ কিন্তু ইফিসিয়েন্ট না। কখন ঝাঁকুনি দিতে হবে এটা জানাই অপারেশন ম্যানেজারের কাজ, আর এর চেয়ে ভালো কোন পদ্ধতির পেছনে লেগে থাকাই হল KAIZEN।
একজন অনেক পড়েও ভালো রেজাল্ট করছে না, আবার আরেকজন কম পড়েই ফাটিয়ে দিচ্ছে- দ্বিতীয়জন মেধাবীতর- নট নেসেসারিলি। বরং বেশিরভাগ ক্ষেত্রে তার সিস্টেম ভালো। জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা একেকজন অপারেশন ম্যানেজার। কেউ একটু ভালো, কেউ অতটা ভালো না। দিন শেষে এটা অনেক বড় পার্থক্য গড়ে দেয়।
আখের রসটা মিষ্টিই লাগে। কিন্তু ছোবড়া কখন ফেলে দিতে হবে, এটা জানতে হবে। কেউ আগে ফেলে, কেউ পরে ফেলে আর কেউ জায়গা মত ফেলে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×