somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যবসায় যোগাযোগ দক্ষতা

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যক্তিগত ব্যবসা কিংবা প্রাতিষ্ঠানিক ব্যবসা উভয় ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা সর্বনিম্ন পর্যায়ের, অন্তত বিজনেস কম্যুনিকেশনের ক্ষেত্রে।
বাসা খুঁজতে গিয়ে টু-লেট বিজ্ঞাপন দেখে ফোন দিয়েছেন। ফোন করে জানতে পারলেন, বাসা ভাড়া হয়ে গেছে। আপনার সময় ও অর্থ- দুই'ই ক্ষতি হল। এক্ষেত্রে বাড়িওয়ালা কোন দায়বদ্ধতা অনুভব করেন না যে, আমার বাসাটি যেহেতু ভাড়া হয়ে গেছে, টু-লেট বিজ্ঞাপনটি তুলে ফেলি। তিনি হয়ত যুক্তি দিতে পারেন যে, কত জায়গায় টু-লেট লাগিয়েছি সেটা কী আর মনে আছে? আর টু-লেট বিজ্ঞাপন খোলার মত সময়ই আমার কই। এবং তিনি এই যুক্তি দিয়ে মোটামুটি পার পেয়ে যাচ্ছেন। ডিমান্ড-সাপ্লাই ঘাটতি এর মূল কারণ, বাসা ভাড়ার নেয়ার ডিমান্ড যত, অত সাপ্লাই নেই- তাই বাড়িওয়ালা পটেনশিয়াল কাস্টোমারদের সাথে রিলেশন নিয়ে অত চিন্তিত না। এমনকি যিনি ফোন করে শুনবেন যে বাসা ভাড়া হয়ে গেছে, নেক্সট টাইম বাসা দরকার হলে তিনি আবারও ওই বাড়িওয়ালার সাথে কম্যুনিকেট করবেন, ওই যে ডিমান্ড-সাপ্লাই ঘাটতি।
আপনি নামকরা কোন ব্যাংকের ফাস্ট-ট্র্যাকে/ এটিএম বুথে গিয়ে এমন নোটিশ দেখে থাকতে পারেন যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এর টাকা ATM দিয়ে উত্তোলন বন্ধ থাকবে। আমরা এখানে টেকনিক্যাল প্রবলেম নিয়ে কথা বলছি না, আমরা আলোচনা করছি বিজনেস কম্যুনিকেশন নিয়ে। এবং আমরা খুব অবাক হই- এই নোটিশ দিনের পর দিন বুথে লাগানো আছে দেখে। অতদিনে হয়ত টেকনিক্যাল প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু নোটিশ ঠিকই ঝুলে আছে। একজন সাধারণ বাড়িওয়ালা আর নামকরা ব্যাংকের মধ্যে পার্থক্য রইল কই। আর নোটিশ খুলতে যদি এত আলসেমী হয়, অন্তত লাগানোর সময় তো একটু স্মার্ট হওয়া যায়। আমি অনেকগুলো নোটিশ খেয়াল করে দেখেছি যে কোন নোটিশেই কোন তারিখ উল্লেখ করা হয় নি। অন্তত নোটিশে যেদিন থেকে কোন কার্যকর হবে, সে তারিখটা তো উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে গ্রাহক একটা ধারণা পেতে পারেন, এই নোটিশের কার্যকারিতা এখনো বলবৎ থাকার সম্ভাবনা কতটুকু।
দেশে এখন ই-কমার্স সাইটের জোয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই প্রদর্শিত বিজ্ঞাপনগুলো পুরনো পণ্যের। যদি কোন পণ্য সেলার বিক্রয় করে দিতে সক্ষম হন, প্রদর্শিত বিজ্ঞাপনটি ডিসপোজ করে দেয়াটা জরুরী। নতুবা প্রতারণার একটা সম্ভাবনা তো থাকেই, তাছাড়া যখন কোন সম্ভাব্য ক্রেতা পণ্যটির জন্য বিক্রেতাকে ফোন দিবেন, তার অর্থ ও সময়- দুই'ই ক্ষতি হবে। এক্ষেত্রে মার্চেন্ডাইজার সাইটের উচিত প্রক্রিয়াটা এমনভাবে বিন্যস্ত করা যে, অহেতুক কোন পটেনশিয়াল বায়ার যেন ক্ষতির স্বীকার না হন। আলিবাবা তো আর এমনি এমনি আলিবাবা হয় নি, এর পিছনে রয়েছে ভার্টিকাল ইন্টিগ্রেশনে কাইজেন (চলমান উন্নতিসাধন) এর সফল প্রয়োগ।
যেহেতু আমরা জানি না, নয়'টার গাড়ি কয়টায় ছাড়ে, কিংবা কোন দাওয়াতে নির্ধারিত সময়ের চেয়ে অন্তত দুই ঘন্টা পরে পৌঁছানো আমাদের জাতিগত অভ্যাস, এটা আমাদের বিজনেস কম্যুনিকেশনেও প্রভাব ফেলেছে। ফলে আমাদের ব্যবসায় আচরণে দায়িত্বশীলতার বড় অভাব। আমাদের সার্ভিস ইন্ডাসট্রি কখনোই কাঙ্খিত পর্যায়ে ফ্লারিশ করবে না, যতদিন না আমরা বিজনেস কম্যুনিকেশনে দায়িত্বশীল হব। স্বাস্থ্যসেবার জন্য আমরা ভারত কিংবা সিঙ্গাপুরমুখী, পর্যটন সেবার জন্য মালেশিয়ামুখী; কারণটি শুধু টেকনিক্যাল না, সম্ভবত মূল কারণটি হল বিজনেস কম্যুনিকেশন এর বিষয়ে আমাদের অজ্ঞতা এবং অনিচ্ছা। কেউ চাইলে অজ্ঞতা দূর করতে পারে, কিন্তু অনিচ্ছা দূর করা একটু কঠিন ব্যাপার।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×