somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক অস্থিরতা কি বাজারের ভারসাম্য নষ্ট করে?

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল বাজার অর্থনীতির ভারসাম্য নষ্ট করে। বাজারে সৃষ্টি হয় মনোপলী। বড় বড় মার্কেট লীডারদের মার্কেট শেয়ার (বাজার দখল বা হিস্যা) আরো বেশি হারে বাড়ে, হারিয়ে যায় ক্ষুদ্র উদ্যোক্তা।
বিজনেস এর অন্যতম দুটি অবজেকটিভ হল প্রফিট ম্যাক্সিমাইজেশন ও মার্কেট শেয়ার বৃদ্ধি। দুই এর মধ্যে বিজনেস অবজেকটিভ হিসেবে মার্কেট শেয়ার বৃদ্ধি বেশি সাসটেইনেবল। আর তাই বড় বড় কোম্পানিগুলো মার্কেট শেয়ার বৃদ্ধির জন্য কোটি কোটি টাকা খরচ করে। ধরুন হঠাত করে কস্টিং এর চেয়েও কম প্রাইসিং করবে, এতে করে মার্কেট থেকে ছোট প্লেয়াররা হারিয়ে যাবে। আর ওই মার্কেট শেয়ার দখল করে ওই বড় কোম্পানি। আর যেহেতু কম্পিটিটররা হারিয়ে গেছে, competitive market আর এক্সিস্ট করবে না। মার্কেট হয়ে পড়বে ইনইফিসিয়েন্ট মার্কেট। তখন ওই বড় কোম্পানি ইচ্ছেমত প্রাইসিং করবে, মার্কেটের আচরণ হবে মনোপলিস্টিক। দেখুন, এই মনোপলিস্টিক মার্কেট কিন্তু প্রো-অ্যাকটিভলি সৃষ্টি করা হয়েছে।
সরকার যখনই তামাকের উপর ভ্যাট বাড়ায়, ব্রিটিশ আমেরিকান টোবাকো'র মার্কেট শেয়ার আরো বাড়ে। NRB টেলিকম কোম্পানিগুলোর উপর যখন নানা ট্যাক্স ইম্পোজ করে, উৎস কর বসায় জিপি'র মার্কেট শেয়ার লাফিয়ে লাফিয়ে বাড়ে। কারণ, এই ধরণের অভিঘাতে বড় কোম্পানি যত ভালো ভাবে সাড়া দিতে পারে ছোট কোম্পানি তা পারে না। দক্ষতা, অভিজ্ঞতা, ক্যাপিটাল এর কাছেই ছোট কোম্পানিগুলো মার খায়, এক পর্যায়ে হয় তারা মার্কেট লীডার এর কাছে বাই-আউট হয়ে যায় নতুবা ব্যবসা গুটিয়ে ফেলে।
আমাদের কৃষি ভিত্তিক ব্যবসা ঐতিহাসিকভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা হিসেবে পরিচিত। এই ব্যবসাগুলোর কর্পোরেটাইজেশন হচ্ছে এখন। কাজী ফার্ম, আফতাব বহুমুখী ফার্ম পোল্ট্রি হ্যাচিং ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যেটা করতে পারছে না সেটা হল ডাইভারসিফিকেশন, যেটা কাজী ফার্ম খুব সফলভাবে করছে। ধরুন রংপুরে এবার বার্ড-ফ্লু'র মহামারী হয়েছে। এর ফলে রংপুর'স্থ কাজী ফার্ম এর পোল্ট্রি ফার্ম যেমন ক্ষতিগ্রস্ত হবে, একই সাথে ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও। কিন্তু নরসিংদীতে হয়ত কাজী ফার্ম এর আরেকটা পোল্ট্রি ফার্ম আছে যেখানে বার্ড-ফ্লু হয় নি। ফলে কাজী ফার্ম সাপ্লাই চেইন এর মাধ্যমে রংপুরে তার ব্যবসা অব্যাহত রাখতে পারবে, এবং আগের চেয়ে বেশি দামেই পারবে যেহেতু ওখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা মার্কেটে এক্সিস্ট করছে না। ফলে কাজী ফার্ম এর মার্কেট শেয়ার তো বাড়লই, প্রফিটিবিলিটিও বাড়ল। .
এখন ধরুন, এই বছর কোন বার্ড-ফ্লু হয় নি। তবে ব্যাপক হরতাল, অবরোধ হচ্ছে। হরতালের কারণে রংপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সাপ্লাই চেইনে যতটা ক্ষতিগ্রস্ত হবে, কাজী ফার্ম অতটা ক্ষতিগ্রস্ত হবে না; কারণ তাদের ফার্ম দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আশাবাদী যে একদিন হরতাল, অবরোধ বন্ধ হবে, দেশে শান্তি আসবে; কিন্তু ততদিনে ওইসব ক্ষুদ্র ব্যবসায়ী হারিয়ে যাবে। আর ওই মার্কেট শেয়ার দখল করবে বড় মার্কেট প্লেয়াররা। ফলে মার্কেটের আচরণ হবে মনোপলিস্টিক। যে ছোট কোম্পানিগুলো হারিয়ে যাবে, তাদের উপর নির্ভরশীল লোকগুলো আনএমপ্লয়েড হয়ে যাবে। আর মনোপলিস্টিক মার্কেট স্বভাবতই ইনইফিসিয়েন্ট মার্কেট। বাজারে পণ্যের দাম বাড়বে লাফিয়ে লাফিয়ে, এন্ড অব দ্য ডে কনজ্যুমার তার পারচেসিং পাওয়ার হারাবে। বাই প্রডাক্ট হিসেবে পাওয়া কাস্টোমার (মূলত সাধারণ জনগন) ডিস্যাটিশফেকশন ও ইনভলান্টারি আনএমপ্লয়েড এর কাপলিং এ সৃষ্টি হবে সামগ্রিক জনসাধারণের মধ্যে অসন্তোষ। আবার শুরু হবে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা।
হরতাল-অবরোধ কিভাবে মার্কেটে মনোপলি সৃষ্টি করে তা নিয়ে দারুণ ইন্টারেস্টিং একটা রিসার্চ হতে পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×