হাজার রজনী আমি ঘুমহীন জেগেছি,
ধোয়ার ভিড়ে খুঁজেছি তোমার স্মৃতি ,
জানি ভালোবাসো না তবু তোমায় ভেবে চলেছি !
আমার চোখে আজ শুধুই রুক্ষতা,
আগ্নেয়গিরির রক্তিম লাভার মতোই উত্তপ্ত !
তোমার চোখের জলে ভিজতে চাই,
হতে চাই হিমাচলে আদ্র ! !
ঘুমের রাজ্যে আমি ঘুম খুজে ক্লান্ত,
পেয়েছি শুধুই দুঃস্বপ্ন !
তোমার বিদায়ে হলো সব এলোমেলো -
পেতে চাই ঘুমের শীতল স্পর্শ ! ! "
শুধু একফোঁটা ঘুম চাই, আজ আমি বড় ক্লান্ত ! !
হাজার রাত কেটেছে শুধু তোমার ভাবনায়,
তোমার মাদকতায় আজ উন্মত্ত ! !
--রিফাত নাসরুল্লাহ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



