somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫০ জনকে ডিঙিয়ে আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

১৬ ই মে, ২০১১ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অামার েশ ১৬/০৫/১১
হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতিকে ডিঙ্গিয়ে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ হলো এবার। মাত্র দু’দিন আগে জ্যেষ্ঠতা ডিঙ্গিয়ে প্রধান বিচারপতি নিয়োগের পর গতকাল এ ঘটনা ঘটল। হাইকোর্টের অর্ধশত বিচারপতিকে ডিঙ্গিয়ে (সুপারসিড করে) বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিচারপতি মো. শামসুল হুদা মানিককে আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মাত্র দুই বছর আগে তারা হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। হাইকোর্টের বিচারপতিদের বর্তমান তালিকা ক্রমানুযায়ী বিচারপতি মমতাজউদ্দিনের সিরিয়াল নাম্বার হচ্ছে ৪৭ এবং বিচারপতি শামসুল হুদা রয়েছেন ৫০ নম্বরে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল তাদের নিয়োগ দেন।
তালিকায় ৫০ জনের জুনিয়রকে আপিল বিভাগে নিয়োগ দেয়ার ঘটনা সুপ্রিমকোর্ট নজিরবিহীন। এর আগে কখনও এরকম ঘটনা ঘটেনি। আপিল বিভাগের রায়েও বলা হয়েছিল তাদের স্থায়ী নিয়োগের দিন থেকে জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। সে অনুযায়ী তারা শপথ নিয়েছেন এবং তালিকায় ক্রমানুসারে স্থান পেয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার বিদায় নেয়ার আগে তাদেরকে হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর বিচারপতি হিসেবে অনেকের চাকরি স্থায়ী হলেও তারা বাদ পড়েন। সংবিধান অনুযায়ী অস্থায়ী মেয়াদের দুই বছর পার হওয়ার পর স্থায়ী নিয়োগ দেয়া না হলে বাদ পড়েন বিচারপতি পদ থেকে। তাদের কেন স্থায়ী নিয়োগ দেয়া হয়নি জানতে চেয়ে তারা তখন হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেছিলেন। তখন হাইকোর্ট বিভাগ সরকারের প্রতি কারণ দর্শানোর রুল জারি করেন। চারদলীয় জোট সরকার ক্ষমতা থেকে বিদায়ের পর তারা রুলের শুনানি করেন। হাইকোর্ট বিভাগে তিন বিচারপতির সমন্বয়ে একটি বৃহত্তর বেঞ্চ গঠন করে তখন তাদের বিষয়টি শুনানি হয়। শুনানি শেষে তাদেরকে জ্যেষ্ঠতাসহ স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়ার আদেশ দেয় হাইকোর্ট বিভাগ। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন হাইকোর্ট বিভাগে কর্মরত ১৯ জন বিচারপতি। তারা মনে করেছিলেন জ্যেষ্ঠতাসহ নিয়োগ দেয়া হলে তাদের অধিকার ক্ষুণ্ন হবে। এ নিয়ে আপিল বিভাগে দীর্ঘ শুনানি হয়। ১৯ বিচারপতির আপিল গ্রহণ করে রায় দেন আপিল বিভাগ। এতে বলা হয়, যেদিন থেকে তাদেরকে নিয়োগ দেয়া হবে সেদিন থেকে জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। অর্থাত্ স্থায়ী বিচারপতি হিসেবে তখন যারা কর্মরত ছিলেন তাদের জুনিয়র হিসেবে যোগ দেয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। এই রায় মেনেই তারা স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। এখন আপিলকারী ১৯ বিচারপতিসহ ৫০ জনকে ডিঙ্গিয়ে আপিল বিভাগে নিয়োগ পেলেন তারা।
নতুন দু’জন নিয়োগ পাওয়ায় আপিল বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা নয়জনে উন্নীত হলো। নয়জনই বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন। বিচারপতি শামসুল হুদা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সাজাপ্রাপ্ত অনেক নেতার শাস্তি বাতিল করে আলোচনায় আসেন।
হাইকোর্ট বিভাগে বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি শামসুল হুদার স্থায়ী নিয়োগের তারিখ ২০০৯ সালের ২৫ মার্চ।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×