somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রুথ কমিশন অবৈধ: অনুকম্পা পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে

১৬ ই মে, ২০১১ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীর্ষ নিউজ ডটকম
: সত্য ও জবাবদিহিতা (ট্রুথ কমিশনের) কমিশনকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেননি সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রইলো।
আদালতের আদেশের পর রিটকারীর আইনজীবী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রইলো। ফলে দুর্নীতি দমন কমিশন ইচ্ছে করলে ট্রুথ কমিশনে অনুকম্পা পাওয়াদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে পারবে।
তত্ত্বাবধায়ক সরকারের সময় আইন করা হয় যে, অনিয়মভাবে অর্থ আয় করা হলেও যারা সত্য ও জবাবদিহিতা কমিশনের কাছে দোষ স্বীকার করবে তাদের ক্ষমা করে দেয়া হবে। এ প্রেক্ষিতে ২০০৮ সালের জুলাই মাসে 'ভলান্টারি ডিসক্লোজার অফ ইনফরমেশন অর্ডিন্যান্স' জারি করে মাত্র ৫ মাসের জন্য সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) গঠন করা হয়। ২০০৮-এর ৩ আগস্ট ট্রুথ কমিশনের কার্যক্রম শুরু হয়। অধ্যাদেশ অনুযায়ী ২০০৯-এর ২ জানুয়ারি এটি বিলুপ্ত হয়। এই কমিশনের আওতায় নিজ দোষ স্বীকার করায় প্রায় ৫শ' লোককে ক্ষমা করে দেয়া হয়।
এ কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান শুভ্র, উন্নয়ন বিকল্প নীতি-নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহি পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের তখনকার মহিলা বিষয়ক সম্পাদক বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং অধিকারের তখনকার ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন এলান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটের প্রেক্ষিতে ওই বছরের ১১ নভেম্বর ওই কমিশনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর সরকার পক্ষের আবেদনে ওই বছরের ১৬ নভেম্বর চেম্বার জজ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে।
পরে সরকার পক্ষে আপিল না করলেও 'দায়মুক্তি; পাওয়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মঞ্জুর আহমেদসহ তিনজন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে লিভ টু আপিল আবেদন করেন।
রিটকারীদের পক্ষে ড. তৌফিক নেওয়াজ, এডভোকেট আসাদুজ্জামান এবং আপিলকারীদের পক্ষে এডভোকেট আজমালুল হোসেন কিউসি ও এএম আমীন উদ্দিন শুনানিতে অংশ নেন।
প্রসঙ্গত, পাঁচ মাসে ৪৯১ জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ অনুকম্পার জন্য ট্রুথ কমিশনে আবেদন করেন। আবেদন করেও কমিশনের সামনে উপস্থিত হননি ৩০ জন। অপরাধ স্বীকার করেও জরিমানার টাকা দিতে অস্বীকার করায় ৯ জনের মামলা দুদকে ফেরত পাঠানো হয়। বাকি ৪৫২ জনকে মার্জনা করা হয়। এদের কাছ থেকে মোট ৩৬ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ২৪৩ টাকা জরিমানা আদায়ের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ৪১৬ জনের কাছ থেকে ৩৩ কোটি ৮০ লাখ ২১ হাজার ৬৬৮ টাকা আদায় করতে সক্ষম হয় কমিশন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×