নিজের লেখা একটা কবিতা দিয়ে শুরু করি, খারাপ হলেও দয়া করে কিছু মনে করবেন না ।
অচেনা অনুভূতি
অন্য রকম এক বন্য অনুভূতি,
অন্য রকম এই অচেনা পৃথিবীতে;
মাঝে মাঝে আমি এই চির চেনেজানা
হারিয়ে যাই যেন জানা-অজানায় ।
নিজেকে হারিয়ে ফেলে দূর অজানায়,
অন্য কোন ভাবে ফিরে পেতে চাই;
অন্য কোন পথে আবার ও হারায়
নিজেরই নয়তো যেন অচেনা আমায় ।
আবেগের কষাঘাৎ বড় নিষ্ঠুর ,
কঠিন প্রতিঙ্গা ও ভেঙ্গে দিতে চায়;
যখন আবারো আমি মিছে ছলনায়
খুজে পেতে খুজে পাই বড় অসহায় ।
ভালোবাসা, ভালোলাগা দূর অজানা,
কি করে বাধবে তাকে দিয়ে সীমানা;
আমার স্বপ্নে দেখা এই আমাকে
চিরদিনই থেকে যাবে চির অচেনা ।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


