সহজ-সরল
এ আমার ব্যর্থতা
তোমায় মিথ্যা বলতে পারিনি,
আনেক ইচ্ছা থাকার পরেও
সঙ্গে চলতে পারিনি ।
কি ! বিশ্বাস করলে না ?
তাহলে বলি শোন-
কখনো তোমায় বলিনি ,তুমিই পৃথীবির শ্রেষ্ঠ সুন্দরী ।
কারণ, তোমার থেকেও অনেক সুন্দর মেয়ে আমি দেখেছি ।
কিন্তু ,তাদের কারো সৌন্দর্যের শীতলতা
(তোমার মত) ঠান্ডা করেনি আমার হৃদয় ।
তবুও তোমায় বলিনি,
তোমাকে আমি সবচেয়ে বেশী ভালোবাসি ।
কারণ ,ভালোবাসতে পারিনি (তোমায়)
আমার কিছু আপন মানুষের থেকে ।
যাদের ভালোবাসার সবটুকু শূষে নিয়েছে
আমার এই দেহ ,মন ,আত্মা ।
তবুও ,
সবার থেকে আলাদা হয়ে ,
যতবারই নিজের দিকে তাকিয়েছি
ততোবারই যেন তোমার মাঝেই হারিয়েছি ।
বুকের মাঝে চিন চিন করে উঠেছে কি এক ব্যথা ।
নিজের চেয়ে বেশী হয়তো ভালো (আমি) বাসিনি
তবে নিজের মতো করে ঠিকই ভালবেসেছি (তোমায়) ।
জানতে চাইবে না , কেন বলিনি?
আসলে বলতে পারিনি ।
কারন নিজেকে তোমার যোগ্য আমি
কখনই মনে করিনি ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


