একটা সময়ে আমার চাকুরির খুব দরকার ছিলো।
নানা রকম ইন্টারভিউ দিয়েছি।
পাটের অফিসে টালি ক্লার্ক,
টেক্সাটাইল মিলের হিসাব সহকারী থেকে শুরু করে দর্জির দোকানে সহকারী পর্যন্ত অনেক ইন্টারভিউ দিয়েছে।
একটা বেসরকারী প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার পদের জন্য একবার ইন্টারভিউ দিতে গেলাম।
হাতে আল মাহমুদের একটা কবিতার বই ছিলো।
মায়াবী পর্দা দুলে উঠো।
মাঝের চেয়ার বসা ভারিক্কি চেহারার ভদ্রলোক বইটা চেয়ে নিলেন।
পাতা উল্টাতে উল্টাতে কবিতা নিয়ে কথা বললেন।
কবিতা নিয়ে প্রশ্ন করলেন।
কবিতা লিখি কিনা জানতে চাইলেন।
আর কেউ কোনো প্রশ্ন করল না।
কথা বলল না।
এক ঘন্টা পর ছাড়া পেলাম।
তবে চাকুরি হলো না।
অনেক দিন পর ভদ্রলোকের দেখা পেলাম।
আমাকে দেখে তিনি চিনতে পারলেন।
আবারো কবিতা নিয়েই কথা বললেন।
আমাকে কেনো চাকুরি দেন নি তিনি নিজেই বললেন।
-কবিতা-টবিতা যারা বেশি পড়ে, লেখে তারা সুবিধার হয় না।
ব্যবসায়িক ফার্মে তাদের চাকুরি দেয়া ঠিক না।
হাসলাম। জবাবে কিই বা বলা যায়।
পাশে দাড়ানো ছিল তার ছেলে। তুখোড় স্মার্ট।
সেও বলল কবিতা বড়ই হোপলেস জিনিস।
এরও কয়েকবছর পরের কথা।
খবরে দেখলাম ভদ্রলোকের ছেলে জাল চেক দিয়ে বাবার ব্যবসা থেকে মোটা টাকা তুলে নিয়েছে। বাপের ব্যবসা পটল তুলেছে।
বাপ হৃৎযন্ত্রের রোগী হয়ে হাসাপাতালে!
পরের দিনের কাগজে তাঁর মৃত্যু সংবাদ ছাপা হয়েছিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



