আজ কমপিউটার অন করে যেই কি বোর্ডে হাত দিয়েছি
অম্নি কি বোর্ড হাসতে শুরু করে।
মাঝে মাঝে কি বোর্ড দুষ্টামি করে,
আমি কিছু মনে করি না।
বরং ভালই লাগে।
বেশি বাড়াবাড়ি করলে দেই রিষ্টার্ট।
আজ বার চারেক ও কাজ করেও সুবিধা হল না।
তারপরও বড় গা জ্বালা করা হাসি দিচ্ছিলো।
মেজাজ ডিজিটাল আমলের বাজার দরের মত
চড় চড় করে উপরে উঠে গেল।
-কি হল ওভাবে হাসার কি হল?
-ওরে বাপরে না হেসে কি করি। আজও নিশ্চয়ই ডিজিটাল রানীর শাসনের বিরুদ্ধে কিছু কইবা, তাই মনে করে নিজের সুখে হাসতাছি।
-কেনও?
-কইলা তো অনেক কথা। তাতে কি হইছে? চিনির দাম কমছে? ধানের দাম বাড়ছে? টিপাইমুখ বাধ হইব না এমন কোনও কথা দিছে? মইধ্যের থিকা দ্যাখো সোনামনি দিল্লী শহরে যাইয়া কি জানি দিয়া আইছে। কি দিয়া আইছে সে কথা এখনো পরিস্কার করে নাই। তোমাগো লেখার কেয়ার করে না ডিজিটাল রানীর রাজত্বের কোনও মন্ত্রী-মান্ত্রা
সিপাই-পাইক-পেয়াদা-আমলা-চামচা-চাটুকার।
-তা হলে কি লেখা ছাইড়্যা দিমু?
-সে তোমার ইচ্ছা। তবে আনু মুহাম্মদকে যে লাঠ্যাষৌধ কড়া ডোজে দেয়া হইছে
তার কথা ইয়াদে রাইখো। সময় সুযোগ মতও তোমাগোও ওমন বাঁশ বা লাঠি দেয়া হবে।
-তা হলে?
-ধুর মিয়া তা হল ফা হলে বলে আর কোনও কথা নাই। দেখনা ওই আমলে আল্লার মাল আল্লায় নিছে বইলা কথা কইছিলো এক আবাল মন্ত্রী তারে ঘুরাইয়া পেচাইয়া কত রঙ বেরঙ করে দেখানো হইছে। এহন এরকম ঘটনা ‘প্ররতিদিন’ ঘটতাছে। মিডিয়া মুখে কলা দিয়া ঘুমায়। কারণ তারা জানে বেশি তেড়ি বেড়ি করলে লাঠ্যাষৌধ কড়া ডোজে।
-তাই তারা ডিজিটালের সাথে লাইন দিছে!
-এতক্ষণে তোমার কান দিয়া পানি ঢুকতাছে আর বুদ্ধির দরজা চড় চড় করে খুলতাছে।
এরপর মনিটর ও কি বোর্ড নিজেরা ফিসফিস করে কি সব কথা বলল তা আর খেয়াল করতে ইচ্ছা হয় নি।
কেবল শুনতে পেলাম, শাহেদ আলীর মৃত্যু একদল বাকশাল ৭৪র দুর্ভিক্ষ মতিউরের হত্যা হারুণের ইনস্যুরেন্স কোম্পানী ৩২ নম্বরের বাড়ি জলিল আর শেখ শহীদের জেরার টেপ হাজারির মুক্তি পিলখানায় রক্ত পিলখানায় রক্ত পিলখানায় রক্ত।
আমার মাথার মধ্যে পিলখানার রক্ত কথাটা বনবন করে ঘুরতে লাগল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



