কোনো শব্দের আলোর মধ্যে আর তোমাকে আঁকতে পারিনা
দীর্ঘ দিনের ব্যবহারের মধ্য দিয়ে শব্দের বাগান এখন এক বিকাশহীন
পাথরের স্তুপে পরিণত হয়েছে।
গন্ডির শিকল ভেংগে অর্থগুলো এখন আর হৃদয়ের সূর্যোদয়কে প্রকাশ করতে পারে না।
যে ভাবে তোমার দিকে তাকিয়ে থাকি তারপরও তুমি চোখের ভাষা পড়তে পারো না।
অথচ একদিন আমার ছায়ার নড়াচড়া থেকেই তুমি জানতে আমি কি চাইছি।
আজ আমার ক্ষুধার কথাকে তুমি ঠাট্টার বাতাসে ভাসিয়ে দাও।
অর্থের দেয়াল ভেংগে এখন নতুন শব্দের উচ্ছাস তৈরি করতে হবে।
কিন্তু কোথায় সে কবি যিনি আসবেন আমি অর্থের খনি পেয়ে যাবো
এবং মাতিয়ে তুলবো তোমাকে।
রমজানের দুপুরে তৃষ্ণা কাতর রোজদারের আকুতি নিয়ে বসে আছি।
হয়ত তিনি আসবেন।
শব্দেরা নতুন অর্থের জামা পড়ে হেসে উঠবে
আর তুমি আমাকে বুঝতে পারবে
শব্দরা হেসে উঠবে
ঈদের দিন যে ভাবে হাসতে থাকে গরীব শিশুরা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



