গাজায় আজ কবিতা লেখার ধূম পড়ে গেছে
২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি অনেক দিন কবিতা লিখি না। শব্দের খেলায় মেতে ওঠার দিনরাত এখন অতীত। মিছিলে মিছিলে ঘুরে যে জীবন্ত কবিতা চর্চা হতো তাও নেই আজ আর। ম্যাড় ম্যাড়ে ছায়ায় ঘানি টেনে বেঁচে থাকার দিনকালে কি কবিতা চর্চা হয়?
কিন্তু হঠাৎ ভোরে ঘুম ভাঙ্গল গাজার কবিতা লেখার রক্তোৎসবে। কবিতা লিখছে নারী, কবিতা লিখছে মায়ের পেটের শিশু, মসজিদের মিনার, হাসপাতাল আর স্কুল কোথায় কবিতা নেই? রুখে দাঁড়াও মাথা নত করো না – রক্তের কবিতায় বলে গেল সারি সারি উজ্জ্বল দেহ!
এ কবিতা ঠেকাবে কে? মারকাভা ট্যাংক কিংবা আয়রন ডোম? না ভুল করেছ ইসরাইল। কারবালা থেকে আওয়াজ ওঠে আসছে তলোয়ারের ওপর বিজয়ের সফেদ নিশান তুলে ধরে কেবল রুধির ধারা। মুক্তি গান আর ভোরের আলোয় ঝলমলে শিশির হয়ে ওঠে রক্তস্রোত। তোমার ঈশ্বরের রথ যাকে মারকাবা বল এখন তা ইতিহাসের নোংরা আবর্জনা হয়ে উঠছে। কিংবা মা বোনের ব্যবহৃত ন্যাকড়ার ফালি। দেখো ফিলিস্তিনের মর্গের ছোট খুকিটির মুষ্টিবদ্ধ হাত ঠেকিয়ে দিচ্ছে মারণাস্ত্রের সব অভিশাপ।
এই হলও কবিতা। এখানেই মানুষ হেসে ওঠে ভোরের আজানে আজানে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন...
...বাকিটুকু পড়ুন
আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।
প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ...
...বাকিটুকু পড়ুন
মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!
এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুন