somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যপন্থী উম্মত

৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অধিক কঠোর অথবা অতি সহজ কোনো বিষয় যেহেতু ভারসাম্যরহিত তাই এ ধরনের কোনো বিষয় বিশ্বময় গ্রহণযোগ্যতা পেতে পারে না। মধ্যমপন্থাই হচ্ছে উত্তম পন্থা, যা মানুষকে কাছে টানতে পারে অতিসহজে। মুসলিম উম্মত অতি মাত্রায় কঠোরতা অথবা অতি মাত্রায় ঢিলেমী থেকে বিমুক্ত উম্মত। কেননা অতি মাত্রায় কঠোরতা ধর্মকর্ম পালনে মানুষকে নিস্পৃহ করে ফেলে। আবার অতি মাত্রায় ঢিলেঢালা ভাব মানুষকে করে দেয় অকর্মন্য, অলস। তাই বিশ্বব্যাপী ওহী দ্বারা প্রতিষ্ঠিত আদর্শের প্রচার এবং বিশ্ববাসীর ওপর সাক্ষী হিসেবে দাঁড়ানোর যোগ্যতা একমাত্র মুসলিম উম্মাহরই রয়েছে।
আল্লাহ তা’আলা বলেন: ‘আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের ওপর’ । (সূরা আল বাকারা: ১৪৩)
ইমাম ইবনে জারীর আত-তাবারী রহ. বলেন, ‘আমার দৃষ্টিতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মধ্যম উম্মত বলার কারণ হলো, দীনের ক্ষেত্রে তারা মধ্যমপন্থী। না তারা বাড়াবাড়িকারীদের দলভুক্ত- যেমনটি করেছে খৃস্টানজাতি তারা ভীতিপ্রদর্শনের বেলায় বাড়াবাড়ি করেছে, ঈসা আলাহিইস্ সালামের ব্যাপারে তাদের বক্তব্যেও বাড়াবাড়ি করেছে। আর না তারা অবহেলা ও উপোকারীদের দলভুক্ত-যেমনটি করেছে ইয়াহুদী সম্প্রদায় কেননা তারা আল্লাহর কিতাবে পরিবর্তন এনেছে, তাদের নবীদেরকে হত্যা করেছে, তাদের রবের প্রতি মিথ্যা আরোপ করেছে, উপরন্তু তাঁর সাথে তারা কুফরী করেছে। এর বিপরীতে উম্মতে মুহাম্মাদী হলো ভারসাম্যপূর্ণ ও মধ্যমপন্থী। এ কারণেই আল্লাহ তাআলা তাদেরকে মধ্যম উম্মত বলে আখ্যায়িত করেছেন। আর আল্লাহর কাছে মধ্যম বিষয়ই হলো সর্বোত্তম বিষয়।
ইসলামে মধ্যমপন্থা একটি সর্বব্যাপী ধারণা। আকীদা-বিশ্বাস, চিন্তাধারা, ইবাদত-বন্দেগী, মুআমালাত মুআশারাত, আইন ও বিধান, ভাব ও অনুভূতি, আত্মা ও শরীর, ব্যক্তিগত ও সামাজিক বিষয়াবলী, বুদ্ধি ও আবেগ, আকল ও কালব, আদর্শ ও বাস্তবতা এসব কিছুই মধ্যমপন্থার আওতাধীন।
রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:‘দীন হলো সহজ। দীনকে কেউ কঠিন করলে দীন তাকে পরাহত না করে পারে না’ (বুখারী)
কট্টরপন্থা বলতে বুঝায় কোনো বিষয়ে ভারসাম্যপূর্ণ অভিমত বা বিধান থাকা সত্ত্বেও একই বিষয়ে এমন অভিমতকে আপন করে নেয়া যা বাস্তবায়ন করা খুবই কঠিন। যারা এরূপ করে তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন।
তাই অহেতুকভাবে মুসলমানদেরকে কাফির ফতোয়া দেয়া, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রধারণ করা, হত্যাযজ্ঞ চালানো মারাত্মক অপরাধ। যারা এরূপ করে তাদের উচিত আল্লাহকে ভয় করা। শরীয়ত পালন ও বাস্তবায়নে মধ্যমপন্থা অবলম্বন করা। নানা ধরনের অপব্যাখ্যার আশ্রয় নিয়ে মুসলমানদের রক্তপাত থেকে বিরত থাকা।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×