somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশীয় টেলিভিশন বিনোদন ব্যবস্থা বনাম দর্শকদের চাহিদা।

১৭ ই জুন, ২০১৬ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে এক জরিপে দেখা যায় দেশের মোট নারীদের ৯০ ভাগ টেলিভিশন দেখে, এদের মধ্যে ৬০ ভাগই স্টার জলসা দেখে। আমার মনে হয় কেবল নারী নয় পুরুষরাও দেশি চ্যানেল থেকে ভারতীয় চ্যানেল বেশি দেখে। অথচ আমাদের কয়েক ডজন টেলিভিশন চ্যানেল আছে। তাহলে আমরা দেশি চ্যানেল কেন দেখি না?
দেশীয় কয়েক ডজন টেলিভিশন চ্যানেল থাকলেও এরা কি দর্শকদের চাহিদা পূরণ করতে পারছে? যদি সেটাই পারতো তবে আমার মনে হয় না কেউ বাইরের চ্যানেলের প্রতি আকৃষ্ট হতো।
আমাদের দেশের হাতেগোনা কয়েকটা চ্যানেল ব্যতীত বাকি সব গুলোতেই পাঁচমিশালি অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। সংবাদ, নাটক, রিয়েলিটি শো, ছায়াছবি, টক শো, গানের অনুষ্ঠান, রান্নার অনুষ্ঠান, বাচ্চাদের অনুষ্ঠান... ইত্যাদি একই সাথে সম্প্রচার করা হয়ে থাকে। কোন একটা অনুষ্ঠান দেখছেন কিছুক্ষণ পর পর বাণিজ্যিক বিজ্ঞাপন, সাথে ঘন্টায় ঘন্টায় সংবাদ তো থাকছেই। দর্শকদের একই সাথে সবকিছু গেলানোর ব্যবস্থা। দর্শক কোনটা রেখে কোনটা দেখবে?
ধরুন আপনি ছায়াছবি দেখছেন, ক্লাইম্যাক্স পয়েন্ট... হটাৎ ঘন্টার খবর, আগ্রহ থাকবে আপনার? নির্দিষ্ট অনুষ্টানের জন্য একটা নির্দিষ্ট প্লাটফরম থাকা দরকার, যেন দর্শক সহজেই তার পছন্দের চ্যানেলে চলে যেতে পারে। অনেকেই আছে যারা কেবল দেশের পরিস্থিতি কি সেটা জানার জন্য কেবল বাংলাদেশী চ্যানেলের সংবাদটাই দেখেন।


ডজন ডজন টেলিভিশন চ্যানেল, কোন চ্যানেলে কি অনুষ্ঠান হয় সেটা তো থাক দূরের কথা অনেকেই আছেন যারা সব চ্যানেলের নামটাই জানেন না। শুনছি আরো ডজন খানেক চ্যানেল তাদের সম্প্রচার শুরু করার জন্য রেডি হচ্ছে।
এতো চ্যানেল দেখবে কে!



বাংলাদেশী বিনোদনের মান দেখুন, বেশিরভাগ নাটক ও পূর্ণদৈর্ঘ্য চলচিত্র তৈরি করা হয় একটা বিশেষ শ্রেণির জন্য। প্যাকেজ নাটকে একটা ঘরের মধ্যে ৩/৪ জন অভিনেতা-অভিনেত্রী দিয়েই একটা নাটক বানানো শেষ। আর বেশির ভাগ নাটকই থাকে লুতুপুতু টাইপের লাভ স্টোরি নির্ভর। যা কেবল টিনএজার কিংবা সর্বোচ্চ ২০/২২ বছরের দর্শকরা দেখে থাকেন। ২৮/৩০ বছরের দর্শক নিশ্চই লুতুপুতু টাইপের লাভ স্টোরি দেখার জন্য টেলিভিশনের সামনে বসে থাকবে না।


টিভি সিরিয়ালে স্টার জলসা কিংবা জি-বাংলার মতো এতটা আকর্ষণ তৈরি করতে পারে না। আমি দেখেছি, এই চ্যানেল গুলোতে সিরিয়াল গুলো এমন ভাবে সাজায় যাতে করে দর্শক আগামী পর্বে কি হতে পারে সেটা দেখার জন্য আকর্ষণ অনুভব করে। নতুন টিভি চ্যানেল দীপ্ত কিছুটা ওইভাবে আকর্ষণ তৈরি করতে পারে বাকি গুলোর অবস্থা খুবই খারাপ।

বাংলা ছায়াছবির অবস্থা আরো করুণ। বেশির ভাগ ছবি বানানো হয় সাউথ ইন্ডিয়ান ছবি নকল করে। আর যেগুলো নকল করা হয় না সেগুলো এমন সব কাহিনী নিয়ে বানানো যা দেখার মতো রুচি সব শ্রেণির দর্শকদের থাকে না। আমার বাসায় বাবা কিংবা আম্মুও বাংলা ছবি দেখে খুব আগ্রহ নিয়ে, তবে সেটা সেই রুপালী পর্দার সময়কার ছবি। ভাল ছবি যে আসতেছে না তা কিন্তু নয়, যথেষ্ট ভাল মানের ছবিও নির্মাণ হচ্ছে কিন্তু সেগুলো হারিয়ে যাচ্ছে এক বালতি গোবরের মধ্যে।



একগাদা নাটক, ছায়াছবি না বানিয়ে দর্শকদের সামনে একটা দুইটা ভাল কিছু তুলে আনলে সেটাই দর্শক ভাল করে দেখবে। আশাকরি আমাদের দেশীয় টেলিভিশন চ্যানেল গুলো তাদের অনুষ্ঠানের মান আরো ভাল করবে এবং আমরা আরো বেশি বেশি আমাদের দেশীয় চ্যানেল দেখার জন্য আকর্ষণ অনুভব করবো।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×