somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার হুমায়ুন নামা

২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আহমেদ কে আমি চিনি ক্লাস ওয়ান থেকে. যখন আধো কথা বলি তখনি আম্মু বই পরে শুনাতো... দেশ বিদেশের রুপকথা. ইস্কুল এ ভর্তি হবার পর বাবার হাত ধরে একুশের বই মেলায় যেতাম. হাতখড়ি হলো সুকুমার রায়, দেশ বিদেশের রুপকথা আর কিছু রাশান বই.

হুময়ুন আহমেদ এর সাথে পরিচয় ক্লাস ওয়ান এ, জন্মদিনে পাশের বাসার আপুরা দুটো বই গিফট করেছিল: বোতল ভূত, ও মজার ভূত. গোগ্রাসে গিললাম.উনার সম্পর্কে অতটা জানতাম না. টিভিতে তখন একের পর এক নক্ষত্রের রাত, আজ রবিবার চলছে... কিন্তু লেখক/পরিচালক এর নাম খেয়াল করার বয়স হয়ে উঠেনি.

বই মেলা থেকে আম্মুর জন্য গিফট নিলাম, "পোকা." আম্মু পড়ার আগেই লুকিয়ে আমারও পরা শেষ. গা শিরশির করছিল পরের কয়েকদিন. বাসায় আরো ছিল নক্ষত্রের রাত, তোমাকে. অদ্ভূত!! এই দুটো বই এখনো আমার অনেক প্রিয়. বেশ কিছুদিন ধরে নেট এ নক্ষত্রের রাত খুজছিলাম. অলসতায়/ সময়ের অভাবে কিনতে পারি নি. লেখকের মৃত্যুর দিন ইয়াহু রুম এ একজনকে বলতেই তিনি ইমেল এ পাঠিয়ে দিলেন. কালকে সেহরির সময় শেষ করলাম. কেমন অদ্ভূত লাগছিল....

আমার হিমু যুগ শুরু ক্লাস সিকস এর বইমেলায়, ঢাউস সমগ্র হাতে নিয়ে... ৬ টি হিমু ছিল. নন্দিত নরকে পড়েছি অনেক বড় হয়ে. এক দিক দিয়ে ভালই, আগে পড়লে মনের গহিনে এতটা দাগ কাটত না.

২০০০ এ নিউ ইয়র্ক এ যাবার পরে একের পর এক তার বই. লোকাল লাইব্রেরি শেষ করে মুক্তধারায় ধন্নে দিলাম. পরের ৮ বছরের প্রতি ঈদ, জন্মদিন আর হাতের জমানো টাকা মুক্তধারাতেই শেষ. এর পর মূর্ছনা ইত্যাদির পি.ডি.এফ....

দেয়াল ছাড়া সব বই পড়া শেষ, অসংখ বার. এখনো অন্য বই পড়তে পড়তে হাপিয়ে উনার বই টেনে নেই. অফিসএ একটা না একটা বই চলেই....৯০% সময়ে সেটা হুমায়ুন আহমেদ এর.
২০১০ এর বইমেলায় উনাকে দেখেছিলাম এক ঝলক. অটোগ্রাফ নিতে যাই নি. আমার মনের ছবিটি একটুও পরিবর্তিত না হোক. উনার পারসনাল জীবন স্বাভাবিক আগ্রহে পড়ে গেছি. এখনো বুঝলাম না মানুষের এত মাথা বেথা কেন সেটা নিয়ে.

ভোরে নিউ ইয়র্ক থেকে এস.এম.এস > তুমি উনার বই পড়তে অনেক. উনি মারা গেছেন শুনে খারাপ লাগত! ঘুমের মাথা কাজ করলো না, লাফ দিয়ে টিভি অন করলাম...

সবাইকেই একদিন মারা যেতে হবে. শুধু কারো কারো চলে যাওয়া অনেকের জীবন শূন্য করে দেয়. আমার হুমায়ুন নামা এখানেই শেষ. আমাদের ভালো লাগা, মন্দ কথা উনাকে আর স্পর্শ করবে না. ALLAH উনাকে শান্তি দিক.
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×