সবার ঈদ আনন্দ দেখে আমার কিছু লিখতে ইচ্ছা করলো...
ছোট বেলার ঈদ আসলেই অন্যরকম ছিল. ইস্কুল ছুটির সাথে সাথে আমি নানু বাসায় চলে যেতাম. তখন রোজা রাখতাম বলে মনে পরে না. একটা সৃতি মনে আছে. ঈদ এর আগে আগে বাবা মা পিচ্চিটাকে নিয়ে আসছে. পিচ্চিটা আমাকে দেখে ঢালু রাস্তা দিয়ে দৌড়এ আসছে....দুই হাত বাড়িয়ে. ৯ বছরের আমি অনেক লজ্জা পেয়েছিলাম
2001 এর দিকে রোজায় আমাদের লাস্ট ক্লাস শেষ হত আজান এর একটু পরে. বায়োলজি লাব. আমরা আগেই সব চেয়ার টেবিলএ উঠিয়ে পানির বোতল হাতে নিয়ে দাড়িয়ে থাকতাম. ইফতার শুরু করতাম কি দিয়ে জানেন? চিপস
ইস্কুল হোক কি কলেজ, ঈদ এর দিন কখনো যাইনি. একবার ইকোনমিক্সএর টেস্ট ছিল. কিসের টেস্ট?! প্রফেস্সর কে ইমেল করে আমি নাই.
আমাদের business লব র প্রফেসর অনেক মজার মানুষ ছিলেন. ঈদ এ ক্লাসের ৬০% গায়েব (সবারইকি ঈদ ছিল?!!) পরের দিন উনি জবাবদিহি শুরু করলেন...কানো আসনি? আমরা কান ফাটিয়ে জবাব দিলাম ঈদ...হলিডে!!!!!!!!!!!!
এই ক্লাসতা ছিল কাফেটারিয়ার ঠিক সামনে. ক্লাস শুরুর আগে অনেক কষ্টে বসে থাকতাম....হি হি.
আমার একটা বাতিক আছে. রোজা অবস্থায় এক গাদা খাবার দেখলে বমি আসে. ধানমন্ডি তে এত্ত বাজে লাগত দুপুর থেকে সাতমসজিদ রোড ভর্তি খাবার নিয়ে বসা. আচ্ছা এখন কি ঢাকায় কেউ বাসায় ইফতার বানায় না?
এবারের ঈদ একা একা কাটবে. আজকে বিসমিল্লাহ বলে পায়েশ রান্না করলাম. এই এত্ত বড় জীবনে প্রথম বার. কালকে হয়ত আরো কিছু করব
ঈদ এ কি করা যায় বলুন তো? ফাঁকা ঢাকায় ঘুরে বেড়ানোর আল্হাদ ছাড়া আর কোনো মজা আছে কি? আমার এলাকার অবস্থা দেখে যদিও মনে হচ্ছে না একটা মানুষও কমসে!!!!
আম্মুর ফোনে আসে নি এখনো. কিচ্ছু ভালো লাগছে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



