somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগ্রহ নিয়ে তাকিয়ে আছি শেষ দৃশ্য দেখবার জন্য

১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খেলোয়াড় বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজ যে দলটিকে নামালো তাকে ওদের দ্বিতীয় সারির দল বলেও মনে হচ্ছে না। তৃতীয় বা চতুর্থ সারির দল বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞদের মত ছিল এই খেলায় বাংলাদেশ হেসে খেলে জিতে যাবে। কিন্তু আমার তা মনে হচ্ছিল না। কারন কয়েকটা। এক, বাংলাদেশ খুবই অধারাবাহিক দল। দুই, জিতবার মানসিকতা এই তরুন দলটির নেই। তবে এই দলের সাথে বাংলাদেশ একেবারে খারাপ করবে বলেও মনে হচ্ছিল না।

শেষ পর্যন্ত তাই ঘটল। প্রথম ইনিংসে তো বাংলাদেশের পারফরমেন্স খুবই খারাপ। শেষের দিকে মাশরাফি আর মুশফিক কিছু রান না করলে ২০০ ই ছাড়াতে পারত না। ওয়েস্ট ইন্ডিজের নামহীন সাদামাটা ব্যাটসম্যানেরা যেভাবে ব্যাটিং করছিল, তাতে ৪০০ খুব সহজেই হত। কিন্তু ওদের লোয়ার অর্ডার বুঝিয়ে দিল অনভিজ্ঞ খেলোয়াড়দের দৌড় কতখানি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালই করেছে। সেজন্য তামিম, জুনায়েদ আর ইমরুলকে বাহবা দিতেই হয়। ইমরুলের রান খুব বেশী না হলেও দীর্ঘ সময় ঊইকেটে টিকে থাকবার কঠিন কাজটা করেছে। আশরাফুলের ব্যাটিং দেখে আবারো মনে হল, ২০ ম্যাচ পরপর জ্বলে উঠবার প্রত্যাশায় আর কতদিন এই অধারাবাহিক ব্যাটসম্যানকে পুষতে হবে। আর রকিবুলকে আমার কখনই ম্যাচিউরড প্লেয়ার মনে হয়নি। তার খেলাতে এই প্রমান পাওয়া গেল। শেষতক সাকিব আর মুশফিক হাল ধরাতে বাংলাদেশ একটা সন্তোষজনক লীডের দিকে এগিয়ে যাচ্ছে।

খেলার এখন পর্যন্ত যা পরিস্থতি, তাতে যে কেউ জিততে পারে। আবার ড্রও হতে পারে। বাংলাদেশের জয় কামনা করি। কিন্তু পূর্বাভাষ করতে দিলে বলব এই খেলা ড্র হবে। কেন? কারন বাংলাদেশ ভাল একটা লীড না নিয়ে ব্যাটিং শেষ করবে না। অন্তত ২০ ওভার তো ব্যাটিং করবেই। আর বাংলাদেশকে অলআউট করতে হলেও ২০ ওভার লেগে যাবে বলেই আমার ধারনা। আর বাকি ৭০ ওভারে এই স্লো মাঠে ওরা এই রান চেজ করতে যাবে না। আর ৭০ ওভারে ওরা ডিফেন্সিভ ব্যাটিং করলে বাংলাদেশের জন্য ওদেরকে অলআউট করাটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে।

তারপরেও চাইব বাংলাদেশ এই অসম্ভবটাকেও সম্ভব করে তুলুক। চেয়ে আছি শেষ দৃশ্যের মঞ্চায়নের দিকে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×