somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১১৮ কিউসেক পানি কোথায় হারিয়ে গেল, কেউ কি জানেন?

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল প্রথম আলোতে দেখলাম বাংলাদেশের প্রতিনিধিদল টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনা করতে গিয়েছেন। ভারত মিষ্টি মিষ্টি কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, টিপাইমুখ বাঁধ হলে নাকি বাংলাদেশেরই লাভ। ওরা নাকি কোন পানি প্রত্যাহার করবে না। গ্রীষ্মকালে পানি নাকি কম আসবে, তাতে সিলেট অঞ্চলে বন্যার প্রকোপ কমে যাবে। আবার শীতকালে পানি বেশি আসবে। তাতে নাকি নদীর নাব্যতা বাড়বে। সেচের নাকি সুবিধা হবে।

এবার দেখি বিভিন্ন ঋতুতে পানির প্রবাহের পরিমান নিয়ে তারা কি বলেছে? প্রথম আলোর রিপোর্ট আনুযায়ী বাংলাদেশে গ্রীষ্মকালে ২০২১ কিউসেক এবং শীতকালে ২৮২ কিউসেক পানি আসে বরাক নদী দিয়ে। ভাল কথা, বাঁধ নির্মান হলে গ্রীষ্মকালে ১৬৪৮ কিউসেক আর শীতকালে ৫৩৭ কিউসেক পানি আসবে। এবার আসুন, একটা অংক করি। বাংলাদেশে বরাক নদী দিয়ে এখন মোট পানি আসে (২০২১+২৮২) = ২৩০৩ কিউসেক পানি। আর বাঁধ নির্মান করলে আসবে (১৬৪৮+৫৩৭) = ২১৮৫ কিউসেক পানি। ভারত বলেছে তারা কোন পানি প্রত্যাহার করবে না। তাহলে (২৩০৩-২১৮৫) = ১১৮ কিউসেক পানি কোথায় যাবে? কোথায় উধাও হবে? ভারতের হিসাব যে একটা শুভঙ্করের ফাঁকি তা এই হিসাবই প্রমান করে।

বাংলাদেশের বন্যা সমস্যা নিয়ে হঠাৎ ভারতের এত মাথাব্যথা কেন? বাংলাদেশের বন্যা সমস্যার জন্য তো আগাগোড়া ভারতই দায়ী। বর্ষায় ওরা পদ্মা, তিস্তা নদীর বাঁধ ছেড়ে দেয়। যার পরিনামে পুরো দেশে বন্যা হয়। বরাক নদীর কারনে বাংলাদেশে কখনোই বন্যা হত না। বরং বন্যার সময় পদ্মার পানির চাপে বরাক নদীর পানি সহজে নামতে পারে না বলেই সিলেট অঞ্চলে বন্যা হয়। নইলে প্রাকৃতিক কারনেই সিলেটে হাওড় বাওড় এলাকা বন্যাকে রুখে দিত। বাংলাদেশের বন্যা নিয়ে এত মাথাব্যথা থাকলে ওরা সবসময়ের জন্য ফারাক্কা বাঁধ তুলে দিক। সেটা তো তারা করবে না।

টিপাইমুখ বাঁধ দিলে শীতকালে নাকি বেশি পানি আসবে। তখন নাকি সেচের জন্য বেশি পানি পাওয়া যাবে। বেশি পানি তো আমাদের দরকার নেই। শীতকালে যখন পানি কমে যায় তখন সিলেট হাওড় বাওড় অঞ্চলে বোরো চাষ হয়। পানি বেড়ে গেলে এই অঞ্চল আর বোরো চাষাবাদের উপযোগী থাকবে না। জমি যদি ডুবেই থাকে, তবে বেশি সেচের পানি দিয়ে কি করব?

টিপাইমুখের পরিকল্পনা অনুযায়ী এটা পৃথিবীর বৃহত্তম কৃত্রিম পানি রিজার্ভার হবে। ২/৩ বছর লাগবে এই রিজার্ভ তৈরি করতে। তখন তো সিলেট ব্রাহ্মনবাড়িয়া অঞ্চলে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে মরুকরন শুরু হয়ে যাবে। পরে পানির গতি স্বাভাবিক হয়ে গেলেও এই ক্ষতি তো আর পূরন হবে না।

ভারত যখন ফারাক্কা বাঁধ তৈরী করা শুরু করে, তখনও কিন্তু নানান মিষ্টি কথায় বাংলাদেশকে ভুলিয়েছিল। এখনও তারা একি ট্রিকস অবলম্বন করছে। ওদের মিষ্টি কথায় ভুলে গিয়ে বাংলাদেশ সরকার যদি এই বাঁধের কাজে সমর্থন দেয়, তার পরিনাম বাংলাদেশকে ভুগতে হবে যুগ যুগ ধরে।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×