somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি-০১

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় কবিতা,

শুভেছা নিও। আশা করি কবিতার উপমা গুলোকে নিয়ে ভালোই আছ কবিতা। তুমিও উপমাগুলোকে ছাড়তে পারোনি উপমাগুলোও তোমাকে ছাড়া অন্য কোথাও স্থান পায়নি। আমি কেমন আছি তা বলব না।তারপরও আশা করব তুমি জানো। কারন কোন কিছুর উপর দিয়ে ঝড় বয়ে গেলে সহজেই বোঝা যায়।

আমার নূয়ে পড়া জীবনে হৃদয়ের চরমতম ব্যর্থতা, সমাজের অকুন্ঠ প্রত্যাখ্যান, এর জন্য আমি তোমাকে দায়ী করব না। আমি জানি তুমি দুঃখের এক পিঠ আর আমি আরেক পিঠ। তুমি নীল আকাশ আর আমি নীল সাগর। আমরা এই দুই নীলকে এক করতে গেছি, কিন্তু তা কখনও সম্ভব হয়নি। যদিও দেখা যায় দিগন্তে মিশেছে আকাশ সাগরের সাথে। কিন্তু তা শুধুই দৃষ্টিভ্রম। মিশেনা আকাশ সাগরের সাথে। তারপরও আকাশের মেঘে সাগর উত্তাল হয়। মিশতে চায় আকাশের সাথে বাধ ভাঙ্গা যৌবন নিয়ে, কিন্তু সম্ভব হয় না। শেষ পর্যন্ত আকাশ অশ্রু বর্ষণ করে সাগরের বুকে।
কবিতা, তেমনি আমি আর তুমিও পারিনি এক হতে। তুমি অশ্রু বর্ষণ করেছ আমার হৃদয় সাগরের উপর। তারপর তোলপাড় শুরু হয়েছে আমার বুকে।

কতদিন তুমি আমার চোখে চোখ রেখে বলেছ ভালবাসি। কিন্তু তা ছিল শুধুই আবেগ, যা বাস্তবে কখনও সম্ভব নয়। একথা তুমিও জানতে আমিও জানতাম। আরও জানতাম আকাশ আর সাগর কখনও মেশে না। তবুও পুরো ব্যাপারটাই ছিল চাওয়ার মাঝে সীমাবদ্ধ, পাওয়া নয়। এজন্যই শত অভিনয়ের ভেতর একবারও তোমার হাতটি স্পর্শ করেও দেখিনি। কারণ আমি জানতাম যদি একবার কামনার আগুন জ্বলে উঠে তা থেকে নিস্তার পাবার সাধ্য কোন প্রানীর নেই। তাই থেকেছি নীরব তোমার পাশে। তুমি অশ্রু বর্ষণ করেছ আর আমি তা গ্রহন করেছি।তবুও আমি মানি আমার জীবনে সেরা পাওয়া তোমার ভালবাসা নয়, শুধু তোমার দুই ফোঁটা অশ্রু।

জানো বন্ধু, তোমার গাওয়া সেই কথা গানটির কথা আমার বারবার মনে পড়ে যায়। যেটি তুমি গেয়েছিলে কোন এক ভরা পুর্ণিমার রাতে, আমার পাশে। তাতে ছিল ভুলে না যাবার আবেদন।
সত্যিই আমি তোমাকে ভুলিনি। ভুলিনি তোমার অস্তিত্ব। তোমার অনুভূতি এখনও আমার হৃদয়ে নাড়া দেয়।

তুমি হয়তো জানোনা মাঝে মাঝে আমি প্রচন্ড অপরাধ বোধে ভুগি। আমি জানি না কোনসে অপরাধ। অবশ্য এর শাস্তি আমি পেয়েছি। আর তা হলো তোমাকে না পাওয়া। তুমিও এই একই শাস্তি পেয়েছো তা আমি জানি।

জানো কবিতা, আমার মাঝে মাঝে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করে। সন্ধ্যা যেমন রাতের অন্ধকারে হারিয়ে যায় তারপর আর খুজে পাওয়া যায় না। একদিন দেখো, ঠিক সন্ধ্যার ন্যায় আমিও সত্যি সত্যি একদিন হারিয়ে যাব। তোমরা আর খুঁজে পাবে না আমাকে।
কেন আমার এমন করতে ইচ্ছে করে তা আমি জানি না। শুধু মনে হ্য় কি হবে এই লোকালয়ে থেকে?
কি হবে সুন্দর সাজানো টবের বন্দী গোলাপ হয়ে? তার চেয়ে গভীর অরণ্যের নাম না জানা কোন বনফুল হলেই ভাল হয়।
আমার কথা গুলো তোমার কাছে কেমন খাপছাড়া মনে, তাই না? তা তো মনে হবেই। কারণ তোমার সাজানো সুন্দর জীবনে যদি এমন আগোছালো কারো জীবনের ছাপ পড়ে তবে খাপছাড়া মনে হবেই।

যে গল্প আর লেখা হবে না কোনদিন তা নিয়ে আর ভাবতে চাই না। ভাবতে চাই না ঝরা ফুল নিয়ে, হারিয়ে যাওয়া সুর নিয়ে। কারণ তা শুধু দুঃখই বয়ে আনবে আর কিছু নয়।

আচ্ছা, একটা কথা মনে আছে তোমার? কোন এক সন্ধ্যায় তুমি আমাকে তোমার একটা নাম দিতে বলেছিলে যে নামে শুধু আমি তোমাকে ডাকব। কিন্তু আমি নীরব ছিলাম, তুমিও নীরব ছিলে। আসলে সেদিন আমি তোমাকে দেওয়ার মতো কোন নামই খুঁজে পাইনি। তোমাকেতো যে কোন নাম দেয়া যায় না। যদি সে নামে তোমার অসন্মান হয়, তাই। তুমি আমার কবিতা হয়েই থাক আমার কবিতার উপমাদের সাথে।
আর পারছিনা লিখতে। মনের যা কথা সব লিখতে চেয়ছি। কিন্তু তা কি সম্ভব? যে মনে আকাশ পরিমান দুঃখ, যে চোখে সাগর পরিমান অশ্রু তার মনের সব কথা কি এই কয়েক টুকরো কাগজের পাতায় লেখা যায়? তবু আজ এপর্যন্তই। তোমার কাছে লেখা এই হোক আমার শেষ চিঠি।
ভালো থেকো।


ইতি
তোমার রিমঝিম
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×