‘আগে কী সুন্দর দিন কাটাইতাম···’ জনপ্রিয় এ রকম অসংখ্য গানের স্রষ্টা বাউলশিল্পী শাহ আবদুল করিম আর নেই।
সিলেটের নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাতটা ৫৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিলাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন ।
আজ দুপুর একটার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বরের লোকজন তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর আড়াইটার দিকে শাহজালাল মাজার প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ ডায়াবেটিস হাসপাতালের হিমাগারে রাখা হবে। আগামীকাল রোববার শাহ আবদুল করিমের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে শাহ আবদুল করিমের জন্ম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি। প্রায় দেড় হাজার গান তিনি লিখে গেছেন। যার অধিকাংশ দেশে-বিদেশে জনপ্রিয়। শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল জানান, গতকাল শুক্রবার সকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁকে ‘লাইফসাপোটর্’ দিয়ে রাখা হয়েছিল। আজ সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাউল সম্রাট শাহ আবদুল করিম জীবদ্দশায় একুশে পদক, মেরিল-প্রথম আলো সম্মাননা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভুষিত হন। তাঁর মৃত্যুর খবরে সিলেটের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরাসহ বাউল গান পিয়াসী মানুষেরা হাসপাতালে ভিড় করছেন।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।