দীর্ঘ ৩৪ বছর পর পিতা-পুত্রের নাটকীয় মিলন...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভিয়েতনাম যুদ্ধে প্রাণে বেঁচে গিয়েছিলেন হাও ট্রুয়ং। ১৯৭৭ সালে একটি জাহাজে শরণার্থী পরিবারগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রুয়ংয়ের স্ত্রী ও সন্তান ছিল ওই জাহাজে। হঠাৎ জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জলদস্যুরা জাহাজ লুটের পর দক্ষিণ চীন সাগরে ফেলে দেয় ট্রুয়ংকে। কিন্তু হাল ছাড়েননি তিনি। প্রবল ঢেউয়ের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে একটানা ১৬ ঘণ্টা ভেসে ছিলেন। সৌভাগ্যক্রমে, একটি মাছ ধরার নৌকার জেলেরা উদ্ধার করেন তাকে। তবে, প্রাণের বিনিময়ে একটি চড়া মূল্য দিতে হয়েছে তাকে। নিজের পরিবারের আপনজনদের ছেড়ে কাটাতে হয়েছে দীর্ঘ ৩৪টি বছর। অবশেষে গতকাল তিনি তার পুত্র খামের (৩৪) সঙ্গে মিলিত হন। আবারও বাকরূদ্ধ হয়ে যান তিনি। তবে এবার আর শোকে নয়, আনন্দের আতিশয্যে। এ খবর দিয়ে বার্তা-সংস্থা এপি জানিয়েছে, জেলেরা তাকে উদ্ধারের পর তিনি থাইল্যান্ডের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেন। কয়েক সপ্তাহ পর তিনি জানতে পারেন, তার স্ত্রীকে সমুদ্রে ফেলে দেয় জলদস্যুরা ও তার সলিল-সমাধি হয়। কিন্তু, তিনি সন্তানের আশা ছাড়েননি। তার সবসময় মনে হতো, কেউ তাকে ঠিকই বুকে টেনে নিয়েছে ও মানুষ করছে। কিন্তু, সন্তানের কোন খোঁজ না পেয়ে শোকে মুহ্যমান ট্রুয়ং ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন। তারপর একে একে কেটে গেল দীর্ঘ ৩৪টি বছর। একটি বিস্ময়কর তথ্য অপেক্ষা করছিল প্রবীণ ট্রুয়ংয়ের জন্য। মার্কিন এক সমাজকর্মীর সহায়তায় তিনি জানতে পারলেন, তার সন্তান দিব্যি বেঁচে রয়েছে। কোন দেরি না করেই, নিউ ইয়র্কে মিলিত হলেন পিতা-পুত্র। একে অপরকে জড়িয়ে ধরলেন। কেউ চোখের পানি ধরে রাখতে পারলেন না। তবে কিছুদিনের মধ্যেই দেশে ফিরে যাবেন খাম। তবে ছেলের সঙ্গে তিনি সবসময় যোগাযোগ রাখবেন বলেও জানান।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।