ঐশ্বরিয়া এখন জলসায়
২৩ নভেম্বর: জলসায় ফিরেছেন ঐশ্বরিয়া। তার সঙ্গে আছেন এখন পুরো বচ্চন এবং রাই পরিবার, আরও আছে নতুন অতিথি ‘বেটি বি’।
মঙ্গলবার বিকেলে মুম্বাইয়ের আন্ধেরির সেভেন হিলস হসপিটাল থেকে জুহুর জলসায় ফেরেন মা অ্যাশ ও নবজাতক। এ সময় তাদের হাসপাতাল থেকে নিয়ে আসেন অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই। তাদের জন্য হাসপাতালের বাইরে আগেই অপেক্ষা করছিলেন ‘বেটি বি’র বাবা অভিষেক বচ্চন এবং অন্য একটি গাড়িতে জয়া বচ্চনও।
হাসপাতাল থেকে ঐশ্বরিয়া বেরিয়ে আসার সময় ছোট্ট ‘বেটি বি’ ছিলেন তার দাদার কোলে। দাদা অমিতাভ একটি গোলাপি চাদরে ঢেকে খুব সাবধানে মিডিয়ার আড়াল করে গাড়িতে তোলেন।
এদিকে, জলসায় নতুন অতিথিকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন অমিতাভের মেয়ে শ্বেতা নন্দা। জানা গেছে, বুধবার বিকেলে অভিষেক বচ্চন একটি প্রেস ব্রিফিংয়ে মিডিয়াকে তার বাবা হওয়ার পরের অনুভূতি এবং পুরো বচ্চন পরিবারের আনন্দ এবং এই কয়েকদিনের সব কিছুর বিস্তারিত জানাবেন।
হসপিটাল থেকে জুহুর জলসায় ফেরেন মা অ্যাশ ও নবজাতক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সময়ের শেষ জন্মদিন !

রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
বিচিত্র এই দেশের রাজনীতি!

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
তূর্যের হত্যাকারি আসলে কে⁉️


---
তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না
নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়
তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন
সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।