আব্বাজান কহিলেন, “মেডিকেল অ্যাডমিশন টেস্টে ‘আনিকা’ মেয়েটা ১০০ তে ৯৬.৫ পাইতে পারে, আর তুমি সেমিস্টার এক্সামে পাশ পর্যন্ত কর না! তোমাকে কী কম দিছি আমি ? ও পারে কিভাবে ? তোমার চেয়ে বয়সে ছোট একটা মেয়ে পারলে তুমি পারবা না কেন ?”
আমি শুনিলাম, ঝাড়ি গুনিলাম, মুচকি হাসিলাম, মৃদু কাশিলাম, মাথা চুলকাইলাম, পা নাচাইলাম, হাতে আঙ্গুল ফুটাইলাম, দাঁতে নখ কাটিলাম, তারপরও লেকচার থামিতেছিল না বলে মেজাজ খিটমিট হয়ে যাওয়ায় শেষে চোখ মিটমিট করে বললাম,
”বাবা তুমি জানো ক্রিষ্টিয়ানো রোনালদো’র বেতন প্রতি সপ্তাহে ৬৮ লাখ টাকা!! এবং ক্রিস্টিয়ানো বয়সে তোমার চেয়ে মিনিমাম ২৫-৩০ বছরের ছোট!”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


