somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ উধাও ! ! !

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বলাকায় উধাও দেখে এলাম। আমার কয়েকটি অবজারভেশন আছে।
১. অসাধারণ একটি ছবি হওয়ার মতো অসাধারণ একটা প্লট ছিল। ছবিটা বাংলা ভাষাভাষিদের কাছে কয়েকটি প্রাসঙ্গিক কারণে অতটা অসাধরণ নাও লাগতে পারে।
২. সিনেমাটোগ্রাফি মাইন্ডব্লোয়িং। বাংলাদেশের সবুজ যে একটু অন্যরকম সুন্দর, সেটা অনেকেই ঘন্টার পর ঘন্টা দেখিয়েও ফোটাতে পারেন নাই, এ ছবিতে অল্পকটি শটেই সেটা সম্ভব হয়েছে।
৩. এমন অসাধারণ এন্ডিং পৃথিবীর খুব বেশি ছবিতে নেই। শেষ দশ মিনিট দেখার ছবির বাকিসময়ের সবকিছু ছাপিয়ে একটা কথায়ই মাথায় কাজ করে, ব্রিলিয়ান্ট এন্ডিং।
এবার বলছি, কেনো বাংলা ভাষাভাষিদের কাছে ছবিটা একটু খাপছাড়া লাগবে? কারণ আমরা সাধারণত পেরালার লাইফের গল্পে অভ্যস্ত না। আমাদের বেশিরভাগ ছবির গল্প হয় এক লাইনের, লিনিয়ার। গল্প বলার ঢংটা বিদেশী, খুবই স্বাভাবিকভাবে। উপমাগুলোও। যেমন, বিগ ফিশের উমপাটা সাধারণত আমেরিকায় আগত সিসিলি দ্বীপের গডফাদারদের গল্পে বেশি পাওয়া যায়।
ছবিতে সবাই অনেক চিৎকার করে কথা বলে। ডিরেক্টরের জন্য এই অবজারভেশনটা স্বাভাবিক। আমরা যারা ঘটনার একটি অংশ তারা অনেকসময় বুঝতে পারিনা আমরা কিভাবে কথা বলি, মুখের এক্সপ্রেশান তখন কেমন হয়। একজন বিদেশীর কাছে বিষয়টা সম্পূর্ণ নতুন, ফলে সে আমাদের ওভাবে দেখে।
আমার সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ডায়ালগ। এতে আমি ডিরেক্টরের বিন্দুমাত্র দোষ দেখি না। কারণ, যদি আমার ভুল না হয়, সে নিজেই ভালো বাংলা জানার কথা না। আমার ধারণা, স্ক্রিপ্টটা প্রথমে ইংরেজিতেই লেখা হয়েছে। তারপর বাংলাদেশের কোন আবুল টাইপের অনুবাদক কে দিয়ে অনুবাদ করা হয়েছে যে নিজে একটা বড় ছাগল। আমাদের বাজারে সবসময় বিদেশী বেস্টসেলার বইয়ের বাংলা ভার্সন বের হয়ে যায়। অত্যন্ত বাজে অনুবাদের এইসব বইগুলো কিনে পড়তে গেলে যেমন হয় ঠিক তেমনি এই ছবির ডায়ালগগুলো শুনতে লেগেছে। সেবা প্রকাশনির অনুবাদ এখনো আমার কাছে সেরা মনে হয়, কারণ সেবার অনুবদা পড়ে আমার কখনো মনে হয়নি সেগুলো অনুবাদ। মনে হয়েছে লেখক বুঝি বইগুলো নিজেই বাংলায় লিখেছেন, এতটাই সাবলিল। যাইহোক, উধাও প্রসঙ্গে আসি।
ডায়ালগের দুর্বলতা, গল্পের কিছু অংশ নিয়ে তর্ক করলে করা যাবে। কিন্তু শেষ দশমিনিট দেখার পর আমার মনে হয় না কেউই এসব নিয়ে আর মাথা ঘামাবেন। ছবির পোস্টারে একটা কথা লেখা আছে ইংরেজিতে। এসকেপ ইজ নট এন অপশান। কথাটা আমাদের দেশের মানুষের জন্য খুবই যথার্থ । আমরা আসলে সবসময় পালিয়ে বেড়াতে পছন্দ করি। সেটা আমাদের নেতা-নেত্রী থেকে শুরু করে সবার মধ্যে এই প্রবণতা আছে। আমি দায়িত্ব নিতে একটু ভয় পাই। কিন্তু আঙ্গুল তুলে আরেকজনের কাঁদে দায়িত্ব চাপাতে আমরা খুব পারদর্শী।
সবকিছু মিলিয়ে আমি বলব, অন্তত শেষ দশ মিনিটের চমক/টুইস্টটা দেখার জন্য হলেও ছবিটা দেখুন। শুরু থেকে একটু ধৈর্য্য ধরেই দেখুন।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×