মিরাকল জিনিষটা আমরা অনেকেই মানতে নারাজ। আমরা অনেকেই বলে থাকি যে মিরাকল আবার হয় নাকি! আমি যেটা করবো সেটার ফল আমি পাবই তো মিরাকল ঘটার আবার সুযোগ কোথায়? তবে যে যাই বলেন, আমি এবারে মিরাকল দেখেছি। আল্লাহ কিভাবে যে মানুষকে সাহায্য করে থাকেন তা আমাদের চিন্তার বাইরে। মানুষ যখন সবদিক থেকেই আশা ছেড়ে দেয় ঠিক সেই সময় আল্লাহ সাহায্য করিয়ে বুঝিয়ে দেন যে: নেভার গিভ আপ। এরকমই এক ঘটনা আমার ক্ষেত্রে হয়েছে এই কোরবানী ঈদে। এবারে ঈদে চরম এক সমস্যায় পড়তে হয়েছিল আমাকে। ঈদে গরু কোরবানী দেওয়াতো দূরের কথা, ঈদই ঠিকভাবে করতে পারবো কিনা সেটারো কোন গ্যারান্টি ছিল না। পরিস্থিতি এমন ছিল যে জীবনে হয়তো এই প্রথম ঈদ হতো কোন কোরবানী না দেওয়া ছাড়াই। আরাফাতের দিন আল্লাহর কাছে দোয়া করলাম যাতে প্রতি বছর যেভাবে কোরবানী করি সেরকম যেন করতে পারি। অবশেষে নিজেকে স্থির করলাম যে গরু না হউক একটি খাসী কোরবানী দিব। কথামতো যথারীতি ঈদের আগের দিন দুপুরে হাটে গিয়ে খাসী কিনে আনলাম। বাস্তবতাতো মানতেই হবে কিন্তু তারপরেও আমাদের অনেক সময় বাস্তবতা হজম করতে একটু দেরীই হয়। খাসী কিনে ছিলাম ঠিকই কিন্তু বাড়েবাড়ে চিন্তা করছিলাম একটা গরু যদি দিতে পারতাম! বিকেলে বসে ফেসবুক ইউজ করছিলাম ঠিক সেই সময়ে আব্বা ঘরে এসে বললেন যে একজন পাওনা টাকা বাসায় এসে দিয়ে গিয়েছেন। এমন একজনের কাছ থেকে টাকাটা পেলাম যার কাছ থেকে জীবনেও আশা করি নাই যে ঈদের আগের দিন সে নিজে এসে টাকা দিয়ে যাবেন। যাই হউক, শুকরিয়া আদাই করছি আল্লাহর কাছে। গরু কিনা হলো, কোরবানী হলো। আর যেটা শিখলাম যে আল্লাহর ওপর শেষ মূহুর্ত পর্যন্ত ভরসা থাকতেই হবে।
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।