
The Revenant সিনেমা দেখার পর শুধু এটাই মনে হয়েছে যে যারা Cinematographer হতে চান, Cinematography নিয়ে যাদের আগ্রহ, তাদের জন্য এই সিনেমা দেখা একেবারে ফরয। Cinematography নিয়ে A-Z যদি কিছু জানার থাকে তাহলে এই সিনেমা দেখলেই চলবে। এই সিনেমা যদি আমাদের হলে দেখাতও তাহলে অবশ্যই আমি এই সিনেমা বেশ কয়েকবার হলে গিয়ে দেখতাম শুধু Cinematography-র কারনেই। সিনেমার পরিচালক বা অভিনেতাদের নিয়ে আমরা সচরাচর কথা বলে থাকি কিন্তু আজকে এই সিনেমার যে Cinematography করেছেন তাকে নিয়েই কথা বলবো। Emmanuel Lubezki-র চমৎকার ও অবাক করে দেবার মতো ক্যামেরার কাজ এই সিনেমাকে এক ভিন্নমাত্রায় নিয়ে গিয়েছে। পরপর দু'বার অস্কার জেতা এই Cinematographer তৃতীয়বারের মতো অস্কার জেতার দাবি রাখে নিঃসন্দেহে। এর আগে Gravity ও Birdman এর জন্য তিনি অস্কার জিতেছিলেন।

অসাধারণ ক্যামেরার কাজের পাশাপাশি Leo Di Caprio এর অভিনয়ও ছিল চমৎকার। আমি খুবই নিরাশ হবো যদি এবারেও Leo Di Caprio শ্রেষ্ঠ অভিনেতার জন্য যদি অস্কার না জিতে। আমি মনে করি Di Caprio-র এটি অন্যতম একটি সেরা পারফরমেন্স। তার অভিনয় দেখে মনে হয়নি যে সে অভিনয় করছে। তার অভিনয় পুরোপুরই বাস্তব সম্মত মনে হয়েছে।

পরিচালক Alejandro Iñárritu-র কথা না বললেই নয়। কত বড় মাপের একজন পরিচালক সেটা এই সিনেমা দেখলেই বোঝা যাবে। আমি এই সিনেমাকে ১০/১০ দেবো।

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




