ছেলে: বাবা আমার স্কুলের এক ফ্রেন্ডের আব্বুর অনেক টাকা।
বাবা: আমি কি নাচবো?
ছেলে: ওদের বাসায় নাকি সুইমিং পুল আছ.
বাবা: বাথরুমে বাথ-টাব আছে ওখানে পানি ভরে ভাসতে থাকো আর ভাবো ওটাই সুইমিং পুল।
ছেলে: ওদের বাসায় ছোট্ট একটা পার্কও আছে।
বাবা: ছাদে গিয়ে লাফাও আর ভাবো ওটাই পার্ক।
ছেলে: ওর বিশাল বড় টিভি আছে।
বাবা: পড়ার ঘরে অনেক বই আছে সেসব পড়ো।
ছেলে: ওদের নাকি প্রতিদিন বাসায় পার্টি হয়!
বাবা: বাহ! অনেক টাকাতো দেখি ওদের!
ছেলে: ওরা গরিবদের অনেক টাকা দেয়।
বাবা: আমাকে দিতে বলো কিছু টাকা।
ছেলে: ওটা কিভাবে চাই, বলো?
বাবা: গিয়ে বলো আমি চাইছি টাকা?
ছেলে: বাদ দাও, জানো, ওদের ৬ টা গাড়ি।
বাবা: বাসে চড়তেই মজা লাগে।
ছেলে: ও নাকি কখনই বাসে চড়েনি।
বাবা: মলম পার্টির দূর্ভাগ্য এমন বড়লোক পেলোনা!
ছেলে: ও নাকি প্রতি মাসে নতুন নতুন জামা কিনে।
বাবা: কপাল ভালো তাই কিনে।
ছেলে: ওর দুইটা আই-প্যাড।
বাবা: তোমার ড্রইং বইটাই ভালো।
ছেলে: ওকে নাকি ১লাখ টাকা দিয়ে খাট কিনে দিয়েছে।
বাবা: চাদর বিছিয়ে মাটিতেও শোয়া যায়।
ছেলে: আচ্ছা আমার সব কথায় তুমি এমন করে উত্তর দিচ্ছো কেন বাবা?
বাবা: তোমার ঐ ফ্রেন্ডকে বলো ও ঠিকভাবে পড়াশুনা করে কিনা, ওকে আদব-কায়দা ঠিকভাবে শিখানো হচ্ছে কিনা, ওর বাবা-মা ওকে সারাদিন কতো সময় দেয়, ধর্মীয় মূল্যবোধ কতোটুকু জানে আর সবশেষে জিজ্ঞেস করো ও এরকম লোক দেখানো স্বভাব কার কাছ থেকে শিখেছে।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



