somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

NARCOS--চমৎকার এক টি.ভি.সিরিজ।

২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বেশ কিছুদিন থেকে কোন সিনেমা রিভিউ লেখার সময় পাইনি কারণ গত কয়েক সপ্তাহ ধরে আমি সমানে একটার পর একটা টিভি সিরিজ দেখিছি। কখনো কোন টিভি সিরিজ নিয়ে রিভিউ লেখি নাই ভাবলাম এবারে হয়তো টিভি সিরিজের ওপর রিভিউ লেখা উচিত। NARCOS সিরিজটা দেখে আমার এতই ভালো লেগেছে যে রিভিউটা লিখতে বাধ্য হলাম। এক কথায় অসাধারণ একটা টিভি সিরিজ এই NARCOS। সত্য ঘটনার ওপর নির্মিত এই সিরিজ। বলা যায় একেবারেই হুট করে দেখা, এমন না যে NARCOS এর ব্যাপারে অনেক কথা শুনছিলাম তাই লোক মুখে শুনেই আমি দেখেছি সেরকম কিছুই না। Season 1 ও 2 ইতোমধ্যে শেষ হয়েছে। একেকটা Season এ ১০টা করে episode। Narcos এর প্রথম দুটি Seasonই কলোম্বিয়াতে শ্যুটিং হয়েছে। কলোম্বিয়ার এক সময়ের কূখ্যাত ড্রাগ ডিলার ও কোকেইন ব্যবসায়ী পাবলো এস্কোবারের জীবনী নিয়ে নির্মিত এই টিভি সিরিজ NARCOS। Pablo Escobar এর চরিত্রে অভিনয় করেন ব্রাজিলিয়ান অভিনেতা Wagner Moura। তার অভিনয় ছিল সত্যিকার অর্থে চমৎকার। হলিউডের বাইরের যে অন্যান্য দেশেও যে প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরা আছে সেটা ভালোই বুঝতে পারলাম। পুরো টিভি সিরিজটা স্প্যানিশ ভাষায় তবে ইংরেজি সাব-টাইটেল আছে সুতরাং না বোঝার কিছুই নেই। প্রথম দুই সিজনে দেখানো হয় পাবলো এস্কোবার কিভাবে একজন কুখ্যাত ও ভয়ংকর ড্রাগ লর্ড হয়ে উঠে, কিভাবে মানুষজন তার আতঙ্কে থাকতো সেটাই খুব সুন্দর করে অভিনয় করে দেখিয়েছেন Wagner Moura। Pablo Escobar কে ধরার জন্য কলোম্বিয়ান পুলিশ ও আমেরিকার Drug Enforcement Administration (DEA) agent রা সর্বদা মরিয়া হয়ে থাকতো। সেটার জন্য অনেক পুলিশকে প্রাণও দিতে হয়েছে। পুলিশ এতো চেষ্টা করে তাকে ষহরতে কিন্তু Pablo Escobar এর এতোই বিশাল নেটওয়ার্ক ছিল যে সে সবসময় ধরাছোয়ার বাইরে থাকতো।



একসময় দেখা যায় Pablo Escobar এর সাথে বেইমানি করা শুরু করে অন্য Drug Cartelগুলো। দিনের পর দিন শত্রুর সংখ্যা বাড়তে থাকে Pablo Escobar এর। Cali Cartel নামে আরেক ড্রাগ দল আছে যারা বেশ তৎপর Pablo Escobarকে শেষ করতে। Los Pepes নামে এক অজ্ঞাত গ্রুপ সৃষ্টি হয় যারা গোপনে গোপনে Pablo Escobar এর কর্মীদের হত্যা করতে থাকে। অনেকে বলে যে আমেরিকার সৃষ্টি নাকি এই Los Pepes যাদের মূল কাজ ছিল Pablo Escobar এর Medellín Cartel কে নির্মূল করে ফেলা। সারা কলোম্বিয়াতে Pablo Escobar এর বিশাল বিশাল প্রাসাদ থাকা সত্ত্বেও যখন তখন তাকে তার পরিবার নিয়ে পালিয়ে বেড়াতে হতো। এক সময় তার স্ত্রী তাকে বলে যে এতো টাকা, এতো বাড়ী থেকে লাভই বা কি যদি শান্তিতে নাই থাকতে পারি? খুব সুন্দর কথা যা দিয়ে বোঝাতে চেয়েছে যে টাকা-পয়সা থাকলেই হয়না। মনের শান্তিটা আসল শান্তি।

টিভি সিরিজটি দেখুন। ইতোমধ্যে ঘোষনা হয়েছে যে সিজেন ৩--৪ ও বানানো হবে NARCOS এর। হয়তো এর পরের সিজনে দেখাবে কিভাবে Cali Cartel কে ধরা হয়। কিছু কিছু টিভি সিরিজ অসাধারন হচ্ছে।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×