somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি ঘটনা নিয়ে আমার কিছু কথা।

১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকটি ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই। ঘটনাগুলো সবকটাই গত ২৪ ঘন্টার মধ্যে ঘটা। এর মধ্যে দুইটি ঘটনাই আমেরিকায় ঘটে। তবে প্রথমেই আমাদের দেশে ঘটে যাওয়া পাহাড়ধসের ঘটনা নিয়ে বলবো। একই দিনে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে রাঙামাটিতে। সেখানে পাহাড়ধসে মারা গেছেন ৯৮ জন। সেনাবাহিনীর দুই কর্মকর্তা ও দুই সৈনিকও রয়েছে এর মধ্যে। ঘটনাটি খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তারা। গত নয় বছরের মধ্যে পাহাড়ধসে প্রাণহানির এটি সবচেয়ে বড় ঘটনা। প্রকৃতি তার নিজের মতো কাজ করবেই। প্রকৃতিকে যদি তার নিজের মতো চলতে দেওয়া না হয় তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমরা বহুবার পাহাড় কাটাকাটির খবর শুনেছি। পাহাড় দস্যূরা নিয়মের বাইরে ইচ্ছেমতো পাহাড় কাটাকাটিতে লিপ্ত হতো এবং যাদের পদক্ষেপ নেওয়ার কথা থাকতো তারাও থাকতো নীরব। ফলে অল্প বৃষ্টি হউক বা বেশী বৃষ্টি হউক, পাহাড়ধসের মতো ঘটনাতো ঘটবেই!

এবারে বলি আমেরিকায় ঘটে যাওয়া দুটি ঘটনা। প্রথম ঘটনাটি ক্যালিফোর্নিয়ায় ঘটে। মোস্তাফিজুর রহমান নামের এক বাংলাদেশি ট্যাক্সিচালক খুন হয়েছেন। কীভাবে তিনি খুন হলেন তা জানা যায়নি। ঘটনাটি বেশ বেদনা-দায়ক। আশাকরি কতৃপক্ষ এগিয়ে এসে খুনি বা খুনিদের আটক করতে সক্ষম হবে।

আরেকটি ঘটনা একটু বিব্রতকর। নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিকের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। খবরটি সিএনএনেও দেখিয়েছে। সিএনএন এও বলেছে যে কূটনীতিক দেখে কি সে পার পেয়ে যেতে পারে? নিউ ইয়র্কের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের বিরুদ্ধে তার গৃহকর্মী মোহাম্মদ আমিন নির্যাতনের অভিযোগ করেছেন যার ফলে পুলিশ নিজ বাসা থেকে শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করে। এরকম ঘটনা নাকি আগেও ঘটেছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পথ সুগম করতেই গৃহকর্মীরা পরিকল্পিতভাবেই বারবার কূটনীতিকদের বিরুদ্ধে এ ধরনের নির্যাতনের অভিযোগ আনছে। জানিনা ঘটনা কোনটা সত্য। তবে ঘটনা যেটাই হউক, এরকম খবর দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে।

শেষ কথা বলতে চাই শিশু-শ্রম নিয়ে। ১২জুন পালন হলো World Day Against Child Labour। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শিশু শ্রম জরিপ অনুযায়ী, দেশে ৩৪ লাখ ৫০ হাজার শিশু কোনো না কোনোভাবে শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে এবং দেশের মোট শ্রমিকের ১২ শতাংশই শিশু শ্রমিক। খবরটি বেশ উদ্বেগজনক। একবার একটু চিন্তা করুনতো আপনার পরিবারের ছোট্ট শিশুকে দিয়ে সারাটা দিন কাজ করাচ্ছেন! আমরাকি নিজেরা কি সেটা সহ্য করতে পারবো? এখনো অনেকের বাসায় শিশুদের কাজের ছেলে-মেয়ে হিসেবে রাখা হয়। ব্যাপারটা খুবই লজ্জাজনক ও ন্যাক্কারজনক। শিশুদের পাশে দাঁড়াই, তাদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেই।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×